সরকারি কাজে বাধা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২

Post Image

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সরকারি কাজে বাধা দেওয়ার মামলাসহ তিনটি মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট ) তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শিদলাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার শিদলাই গ্রামের আলম বাড়ির আমির হোসেনের ছেলে মো. সাব্বির হোসেন (২৬)। তিনি শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল সভাপতি। আরেকজন হলেন একই বাড়ির মজিবুর রহমানের ছেলে মো. শাকিব (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল শিদলাই এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে সরকারি কর্তব্যকাজে বাধা দেওয়ার মামলাসহ তিনটি মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়ায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিমানভাড়াসহ সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী যাবেন মালয়েশিয়া

সরকারি কাজে বাধা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

ফ্যাসিবাদী সরকারের কারণেই জ্বালানি সংকট: জোনায়েদ সাকি

দুর্নীতিবাজরা দেশের রন্ধে রন্ধে প্রবেশ করছে: মুফতি রেজাউল করীম

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

গ্যাসের ঘাটতিতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, বাড়ছে লোডশেডিং

৩১ অবৈধ অ্যাপে লেনদেন না করতে সতর্ক করল বিএফআইইউ

সর্বাধিক পঠিত

স্ত্রী-দুই সন্তানসহ আটকা পড়ে যাই, বলছিলেন ভবনে থাকা শিবলু

দাবি না মানায় আগামীকাল সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ

প্রধানমন্ত্রীর নির্দেশে ১ ঘণ্টার মধ্যে অপহৃত স্কুলছাত্র উদ্ধার

ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্য মিশনে নিয়োগ

সাত দিনের মধ্যে পরামর্শ জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের আহ্বান

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে : ববি হাজ্জাজ

দলীয় বহিষ্কারেই গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নয়: ইসি মাছউদ

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘পিচ্চি’ বাদশা গ্রেপ্তার