এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

Post Image

এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের উদ্যোগে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) অ্যাসেসমেন্টে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরে এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চারটি ব্যাচের মোট ৯৬ জন প্রশিক্ষণার্থীর হাতে এনএসডিএর সনদ তুলে দেওয়া হয়। তিন মাসব্যাপী প্রশিক্ষণ শেষে চূড়ান্ত অ্যাসেসমেন্টে উত্তীর্ণ হওয়ার পর তাদের এ সনদ প্রদান করা হয়। উত্তীর্ণ প্রশিক্ষণার্থীরা চারটি বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। এগুলো হলো—জেনারেল কেয়ারগিভিং, লেভেল-২; বয়স্ক ব্যক্তিদের সেবাযত্ন, লেভেল-৩; শিশু, টডলার ও ইনফ্যান্টদের সেবাযত্ন, লেভেল-৩ এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সেবাযত্ন, লেভেল-৩। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-মারকাজুল ইসলামীর চেয়ারম্যান শায়খ হামজা শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— পিকেএসএফের সিনিয়র জেনারেল ম্যানেজার জনাব জিয়াউদ্দিন ইকবাল, পিকেএসএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব হাসান খালেদ, জাপানের ফ্রিল্যান্স কনসালট্যান্ট তাইসুকে তোকুওকা, এএমআই-এর উপদেষ্টা আলহাজ হালিমুজ্জামান, এএমআই স্কিলের উপদেষ্টা দেওয়ান কামরুজ্জামান এবং প্রশিক্ষক জনাব সজিব উদ্দিন। এছাড়া প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন— এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের ব্যবস্থাপক নাজমুল হাসান সাকিব।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ ও কর্মক্ষম জনশক্তিতে রূপান্তরের জন্য কর্মমুখী ও কারিগরি প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে চাকরির পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগও তৈরি করা সম্ভব। তারা প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতা বাস্তব কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে নিজেদের ও দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ৯৬ জন প্রশিক্ষণার্থীর হাতে এনএসডিএর সনদ তুলে দেওয়া। সনদ গ্রহণের সময় প্রশিক্ষণার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। কয়েকজন সফল প্রশিক্ষণার্থী অনুষ্ঠানে তাদের প্রশিক্ষণকালীন অভিজ্ঞতা, অর্জিত দক্ষতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

আয়োজকরা জানান, এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আল-মারকাজুল ইসলামী কর্তৃক পরিচালিত একটি এনএসডিএ অনুমোদিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান। দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে প্রতিষ্ঠানটি নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।

অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দেশ-জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে অতিথি, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে বর্তমানে বিনামূল্যে মোবাইল ফোন সার্ভিসিং, লেভেল-২ এবং আইটি সাপোর্ট সার্ভিস, লেভেল-৩-এর ভর্তি কার্যক্রম চলছে। অচিরেই শুরু হবে জাপানিজ ভাষা শিক্ষা কোর্স।

সর্বশেষ খবর

দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী

পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজেটে

৪৯তম বিসিএসের গেজেটে বাদ ফিন্যান্সে নবম হওয়া ইমতিয়াজ, মনোকষ্টে বললেন— ‘রাষ্ট্রকে ধন্যবাদ’

৪৯তম বিসিএস: ভেরিফিকেশনে বাদ পড়ে গায়ে আগুন দেওয়ার ঘোষণা জসিমের

স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলের ব্যাংক হিসাবও তলবের দাবি ডাকসু নেতার

আগামীকালের মধ্যে নিয়োগপত্র চান প্রাথমিকের নিয়োগ বঞ্চিত প্রার্থীরা

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

গর্ভকালীন পড়াশোনা, নবজাতক রেখে ভাইভা— ভেরিফিকেশনে বাদ অদম্য সুমাইয়াও

সর্বাধিক পঠিত

শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

আজ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা,অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে ৩০ জুলাই

যে কোনো সময়ের তুলনায় এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট

ফেল করা শিক্ষার্থীরা দুইবারের বেশি সুযোগ পাবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষা ক্যাডারের নতুন বদলি নীতিমালা, ২ বছরের আগে আবেদন নয়

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

পুনঃনিরীক্ষণে সিলেট বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ১২১ শিক্ষার্থী

এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

ব্যাপন কিশোর বিজ্ঞান সাময়িকীর "বিজ্ঞান লেখা" প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত