আগস্টের প্রথম ২২ দিনেই ২ বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্স

Post Image

চলতি আগস্টের প্রথম ২২ দিনে দেশে ২১৪ কোটি ৮০ লাখ ডলার (২.১৪ বিলিয়ন) পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৬ হাজার ৪২০ কোটি টাকা। রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি আগস্টের প্রথম ২২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১৪ কোটি ৮০ লাখ ডলার। এর মধ্যে শুধু ২০ ও ২২ আগস্ট দু’দিনেই ১১৭ মিলিয়ন ডলার এসেছে। যেখানে গত বছরের আগস্টের প্রথম ২২ দিনে দেশে ১৭১ কোটি ১০ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। এই হিসাবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় প্রায় ২৫ দশমিক ৫ শতাংশ।

এর মধ্যে চলতি আগস্টের প্রথম ২২ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে ৩৫ কোটি ৭৮ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। পাশাপাশি এই সময়ে বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৬ কোটি ৭৬ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৫১ কোটি ৭৪ লাখ ডলার এবং বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে আরও ৪৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

অন্যদিকে চলতি আগস্টের প্রথম ২২ দিনেও ৮টি ব্যাংকের মাধ্যমে দেশে কোনো রেমিট্যান্স আসেনি। এই ব্যাংকগুলো হলো- রাষ্ট্রায়ত্ত খাতের বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল), বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক পিএলসি, বিদেশি খাতের ব্যাংক আল ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।


এই বিভাগের আরও খবর

অর্থনীতি

News Image

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
News Image

সাবেক সিইসি আউয়াল ৩ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আগস্টের প্রথম ২২ দিনেই ২ বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্স

৫,৪৮২ টাকা বেড়ে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৭ দিনে রেমিট্যান্স এল ২৩ হাজার কোটি টাকা

বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম

তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরিতে গুনতে হবে যত টাকা

সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা

১২ দিনে রেমিট্যান্স এসেছে প্রায় ১৫০ কোটি ডলার

সর্বাধিক পঠিত

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এলো মার্চে

অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স এলো নভেম্বরে

আরো ৪০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

‘২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য সরকারের’

পাকিস্তান থেকে খাদ্যপণ্য আনবে বাংলাদেশ

রিজার্ভ ৩৪.২২ বিলিয়ন ডলার,রেমিট্যান্স বেড়েছে প্রায় ২০ শতাংশ

ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করবে সরকার

জুনের ১৬ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি ডলার

ইসলামী ব্যাংকে ৮০ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতিতে জড়িত চুপ্পুর কোম্পানি