রিজার্ভ ৩৪.২২ বিলিয়ন ডলার,রেমিট্যান্স বেড়েছে প্রায় ২০ শতাংশ

Post Image

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২২৬ বিলিয়ন মার্কিন ডলারে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে জানা গেছে, ১১ মে পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ২২৬ দশমিক ৩৩ মিলিয়ন মার্কিন ডলার।


আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬ (বিপিএম৬) পদ্ধতি অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৬৫ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলারে।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ৯ মে পর্যন্ত দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যহারে বেড়েছে। এ সময়ে দেশে মোট ৩০ দশমিক ৩৬২ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২৫ দশমিক ৪০১ বিলিয়ন মার্কিন ডলার। সে হিসাবে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৯ দশমিক ৫ শতাংশ। 


চলতি বছরের ১ থেকে ৯ মে পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ০২৯ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৮৬৪ মিলিয়ন মার্কিন ডলার। ফলে মাসভিত্তিক প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ১ শতাংশ। এছাড়া শুধু ৭ থেকে ৯ মে এই তিন দিনে দেশে ২৭৭ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।


সংশ্লিষ্টদের মতে, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে প্রণোদনা, ব্যাংকিং ব্যবস্থার সহজীকরণ এবং প্রবাসী বাংলাদেশিদের আস্থার কারণে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। 


এই বিভাগের আরও খবর

অর্থনীতি

News Image

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
News Image

সাবেক সিইসি আউয়াল ৩ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সংকট কাটিয়ে স্বাভাবিক হচ্ছে ইসলামী ব্যাংক

বিশ্বকাপে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

ঢাকা মহানগরীতে দৈনিক পানির চাহিদা ৩২০-৩২৫ কোটি লিটার

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক পুনরুদ্ধারে নতুন সরকারের বড় সুযোগ : সিপিডি

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের জিডিপি

বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি : বাণিজ্যমন্ত্রী

সর্বাধিক পঠিত

বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিল রাশিয়া

রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ

এস আলমের হাতে ইসলামীসহ ৫ ব্যাংকের মালিকানা ফেরাতে মতিঝিলে অবস্থান

আজ বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩২ বিলিয়ন ডলার

গোপালগঞ্জে ইসলামী ব্যাংক থেকে ২০ লাখ টাকা চুরি, চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন

ভারত থেকে আসছে ৭ হাজার টন ডিজেল

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৩.১৮ বিলিয়ন ডলার

সরকারের ৫২ দিনে ব্যাংক ঋণ ৪৪ হাজার কোটি টাকা