‘২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য সরকারের’

Post Image


বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।


তিনি জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে দেশের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার। লক্ষ্য অর্জনে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক গণতন্ত্রায়ণ, ক্রিয়েটিভ ও স্পোর্টস অর্থনীতিকে গুরুত্ব দিয়ে সমন্বিত পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।


সোমবার (৬ এপ্রিল) সংসদে সরকারি দলের সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন (ঢাকা-১৮) এর লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী।


তিনি বলেন, “মাথাপিছু আয় বৃদ্ধির জন্য সরকার একটি নির্দিষ্ট খাত নয়, বরং বহুমাত্রিক কৌশল গ্রহণ করেছে। কর্মসংস্থান, বিনিয়োগ, উৎপাদন, রপ্তানি, প্রবাস আয়, দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা—সবগুলো ক্ষেত্রকে একসঙ্গে গুরুত্ব দেওয়া হচ্ছে।”


তিনি জানান, দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব কমাতে উৎপাদন, নির্মাণ, সেবা, তথ্যপ্রযুক্তি, কৃষি-প্রক্রিয়াজাতকরণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা খাতে কাজের সুযোগ বাড়ানো হচ্ছে। এতে পারিবারিক আয় বৃদ্ধি পাবে এবং ধীরে ধীরে মাথাপিছু আয়ও বাড়বে।


বেসরকারি বিনিয়োগ ও শিল্পায়ন বৃদ্ধির লক্ষ্যে ব্যবসা শুরু ও সম্প্রসারণ সহজ করা, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং উৎপাদনমুখী খাতে অর্থপ্রবাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নতুন কারখানা, ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।


আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তায় সহজ অর্থায়ন, নারী ও যুব উদ্যোক্তাদের উৎসাহ প্রদান এবং বাজারে প্রবেশাধিকার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং নতুন আয়ের পথ তৈরি হবে।”

এই বিভাগের আরও খবর

অর্থনীতি

News Image

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
News Image

সাবেক সিইসি আউয়াল ৩ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ভারত থেকে আসছে ৭ হাজার টন ডিজেল

সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল

সরকারের ৫২ দিনে ব্যাংক ঋণ ৪৪ হাজার কোটি টাকা

আজ থেকে বাড়ল জ্বালানি তেলের সরবরাহ

বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া ৫২ হাজার ৩শ কোটি টাকা

এস আলমের হাতে ইসলামীসহ ৫ ব্যাংকের মালিকানা ফেরাতে মতিঝিলে অবস্থান

তেলের দাম বাড়াল সরকার, সাধুবাদ মালিক সমিতির

দেশে পেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

সর্বাধিক পঠিত

দেশে স্বর্ণের দামে বেড়ে দাম ২ লাখ ৬২ হাজার ছাড়লো

বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও সরঞ্জাম ভারতে পাচারকালে স্টোরকিপার আটক

বিশ্ববাজারে তেলের দাম সপ্তাহের ব্যবধানে বাড়ল ৩০ শতাংশ

চার দিনে প্রবাসী আয় ৬১৭৩ কোটি টাকা

২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের আয় ৫ হাজার ৪৬০ কোটি টাকা

‘নগদে’-এ বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

ট্রাম্পের যুদ্ধ শেষের আভাসে তেলের দাম কমলো প্রায় ৯ শতাংশ

জ্বালানি তেলের দাম বাড়ার আতঙ্কে পাম্পে ভিড়

গভর্নরের পদত্যাগ দাবিতে বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ