তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরিতে গুনতে হবে যত টাকা

Post Image

দেশের বাজারে টানা তিন দফা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সর্বশেষ গত ১৩ আগস্ট দাম বাড়িয়ে সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই দামেই আজ শুক্রবার (১৪ আগস্ট) দেশের বাজারে বিক্রি হচ্ছে স্বর্ণের গহনা।


বাজারে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম পড়বে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম পড়বে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা।


এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম পড়বে এক ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি স্বর্ণের গহনার কিনতে লাগবে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালংকার ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

এর আগে গত ১১ আগস্ট ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম বাড়ানো হয় এক হাজার ১০৮ টাকা। এই দাম বাড়ানোর দুদিন পর ১৩ আগস্ট আবার দাম বাড়ানো হলো। এর আগে ৮ আগস্টও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এই বিভাগের আরও খবর

অর্থনীতি

News Image

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
News Image

সাবেক সিইসি আউয়াল ৩ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম

তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরিতে গুনতে হবে যত টাকা

সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা

১২ দিনে রেমিট্যান্স এসেছে প্রায় ১৫০ কোটি ডলার

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

সাত সপ্তাহের শীর্ষ থেকে কমল স্বর্ণের দাম

বাংলাদেশ ব্যাংকের বড় সুখবর, মিলবে ৫ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৯৮৫৬ টাকা