আরো ৪০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

Post Image


ডলারের বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আবারও ৪০ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। আজ বৃহস্পতিবার পাঁচটি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২২ টাকা ৭৫ পয়সা দরে এই ডলার কেনা হয়।


এ নিয়ে চলতি অর্থবছরে ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ছয় বিলিয়ন ডলারের কাছাকাছি। হিসাব বলছে, মে মাসের প্রথম ১৪ দিনেই বাজার থেকে মোট ২১০ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক।


আর সব মিলিয়ে ২০২৫-২৬ অর্থবছরের এখন পর্যন্ত কেনা হয়েছে পাঁচ হাজার ৮৮৩ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার।


সংশ্লিষ্টরা বলছেন, বিনিময় হার স্বাভাবিক রাখা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতেই নিয়মিত ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক।

এই বিভাগের আরও খবর

অর্থনীতি

News Image

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
News Image

সাবেক সিইসি আউয়াল ৩ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম

তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরিতে গুনতে হবে যত টাকা

সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা

১২ দিনে রেমিট্যান্স এসেছে প্রায় ১৫০ কোটি ডলার

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

সাত সপ্তাহের শীর্ষ থেকে কমল স্বর্ণের দাম

বাংলাদেশ ব্যাংকের বড় সুখবর, মিলবে ৫ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৯৮৫৬ টাকা