মারা গেছেন স্বামী, প্যারোলে মুক্তি চাইবেন দীপু মনি

Post Image

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন। স্বামীর মৃত্যুতে বর্তমানে মুন্সিগঞ্জ কারাগারে আটক থাকা দীপু মনির প্যারোলে মুক্তি চাইবেন বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।


মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপু মনির স্বামী। তৌফিক নেওয়াজের বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ হয়ে হুইলচেয়ারে চলাফেরা করতেন। তার মৃত্যুতে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। দীপু মনির সংসারে একটি মাত্র মেয়ে রয়েছে।


বিষয়টি নিশ্চিত করে দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম কালবেলাকে জানান, চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা গেছেন তৌফিক নেওয়াজ।

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার হয়ে দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন। বুধবার তার প্যারোলে মুক্তি চেয়ে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন বরাবর আবেদন করব।’

প্রসঙ্গত, চব্বিশের গণ-আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দীপু মনিকে। এরপর থেকে কারাগারে আটক রয়েছেন তিনি। দীপু মনির বিরুদ্ধে ৬০টির অধিক মামলা দায়ের হয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: নুর

বিএনপি সরকারের ৬ মাসে প্রশাসনে কতটা দলীয়করণ, কতটা স্বচ্ছতা?

মারা গেছেন স্বামী, প্যারোলে মুক্তি চাইবেন দীপু মনি

‘দুইবার ক্ষমতায় থাকলেও বিএনপি কোনো ছাত্র সংসদ নির্বাচন দেয়নি, এটিকে তারা ভয় পায়’

শ্রীমঙ্গলে বিএনপি নেতার অব্যাহতির প্রতিবাদে বিক্ষোভ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

সরকারের ৬ মাসের কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

রাতের আঁধারে সাবেক ছাত্রদল নেতার নেতৃত্বে রিসোর্ট দখল

সর্বাধিক পঠিত

বিএনপির দাবির পর পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি

উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব: জামায়াত আমির

রাজশাহীতে জামায়াত কর্মীকে হত্যার প্রতিবাদ

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

বিএনপি ক্ষমতায় আসার পর ধারাবাহিকভাবে দুর্নীতি কমেছে: মাহদী আমিন

কেউ কেউ বিরিয়ানি আর নগদ টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

সংসদের হেডফোন এতটাই ভয়াবহ, কান থেকে মাথা পর্যন্ত ব্যথা ধরেছে

ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মেয়র পদে নির্বাচন করতে পারে আসিফ মাহমুদ

ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান