প্রধানমন্ত্রীর সঙ্গে এআই ছবি পোস্ট করে বিতর্কে বিএনপি নেতা

Post Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের দাবি করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ফেসবুকে পোস্ট করে বিতর্কে জড়িয়েছেন এক বিএনপি নেতা। পোস্টে দাবি করা হয়, আগের দিন ১৫ আগস্ট একটি দলীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। ছবিতে তাকে প্রধানমন্ত্রীর পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।


গতকাল রবিবার বিকেল ৪টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিয়া হাসিবুল হাসান হাসিব নিজের ফেসবুক আইডিতে ছবিটি পোস্ট করেন।


ছবিটি পোস্ট করে হাসিব লেখেন, ‘আলহামদুলিল্লাহ! গতকাল আমার অনুভূতির মূল উৎস, আমার শ্রদ্ধেয় নেতার সঙ্গে সালাম বিনিময়ের পরম সৌভাগ্য হয়েছিল। যে নেতাকে দেখে প্রতিনিয়ত পথচলার প্রেরণা পাই, তার সঙ্গে এই সংক্ষিপ্ত সাক্ষাৎ আমার হৃদয়ে অসীম আনন্দ এনে দিয়েছে।’


তবে পোস্টটি ছড়িয়ে পড়ার পর ছবিটির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। পরে ছবিটি বিশ্লেষণ করে এআই দিয়ে তৈরি হওয়ার বেশ কিছু আলামত পাওয়া যায়। ছবিতে প্রধানমন্ত্রীর চেয়ারের হাতলের নিচের অংশে Gemini AI-এর লোগোও দেখা যায়। এ ছাড়া ছবির বিভিন্ন অংশে অসংগতি রয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।


এ নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে। খন্দকার আব্দুল্লাহ নামের একজন ছবিটির নিচে মন্তব্য করেন, ‘ওরে বাটপাড়, এআই দিয়ে ছবি বানিয়ে ছাড়ে!’


আলফাডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি বাশারুল বারী বলেন, সে এর আগে আওয়ামী লীগের আমলে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও ছবি ফেসবুকে পোস্ট করেছে, এখন আমাদের প্রধানমন্ত্রীর সংঙ্গে এআই জেনারেটেড ছবি ফেসবুকে পোস্ট করে। তিনি আসলে কি বুঝাতে চাইছে। এগুলো করে এলাকায় বোঝাতে চায় যে, আমার সঙ্গে প্রধানমন্ত্রীর যোগাযোগ আছে। এতে প্রভাব বিস্তার ও জমি দখল করতে সুবিধা হয়। প্রশাসনও তাকে বেশি মূল্যায়ন করে।’


তিনি আরও বলেন, ‘তার বড় ভাই ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য নুরুল হাসান মিয়া। তার ব্যবসা প্রতিষ্ঠান এখন হাসিব দেখভাল করছেন। পাঁচ তারিখের পর বিদেশ থেকে এসে বড় নেতা হয়ে গেছেন। এখন আধুনিক তথ্যপ্রযুক্তির যুগ, সবাই এআই বোঝে। এ ধরনের বাটপাড়ি ধরা পড়ে যাবে। এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।’


প্রধানমন্ত্রীর ছবি এভাবে এআই দিয়ে তৈরি করে ফেসবুকে পোস্ট করা আইনত অপরাধ হতে পারে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন বলেন, লিডারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে এআই ছবি পোস্ট করে বিতর্কে বিএনপি নেতা

এবার আমির হামজাকে গ্রেপ্তারের দাবি রাশেদ খানের

জীবিত সাংবাদিককে শহীদ বলে এনসিপির ডকুমেন্টারি

সড়ক ও বাঁধ ভাঙন রোধে বিন্না ঘাস ব্যবহারের উদ্যোগ

হল প্রভোস্টের পদত্যাগ ও ছাত্রদলের বিচার দাবি ছাত্রশিবিরের

সোশ্যাল মিডিয়ায় শিক্ষিকার পোস্ট ঘিরে উত্তেজনা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

ইবিতে আ.লীগ-ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

আওয়ামী লীগের পথেই জামায়াতের রাজনীতি: রাশেদ খান

সর্বাধিক পঠিত

নির্বাচনি প্রচারণায় গিয়ে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ

আমির হামজার নির্বাচনী মহিলা সমাবেশ: ইনসাফ কায়েমে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা

দুর্নীতির সঙ্গে কোনো আপস করবে না বিএনপি

উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব: জামায়াত আমির

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

রাজশাহীতে জামায়াত কর্মীকে হত্যার প্রতিবাদ

বিএনপি ক্ষমতায় আসার পর ধারাবাহিকভাবে দুর্নীতি কমেছে: মাহদী আমিন

মেয়র পদে নির্বাচন করতে পারে আসিফ মাহমুদ

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার