‘আমার মানসিক শান্তি নষ্ট করে দিলেন, এরপর কী বাকি থাকল আর’

Post Image


জনপ্রিয় অভিনেত্রী পরীমনি অভিযোগ করেছেন, মাছরাঙা টেলিভিশনের একটি প্রতিবেদনকে কেন্দ্র করে তাঁর স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। এ ঘটনায় শুধু একটি ফটোকার্ডের মাধ্যমে দুঃখ প্রকাশ করাকে যথেষ্ট মনে করছেন না তিনি। তাঁর দাবি, ওই ঘটনার কারণে তাঁর ব্যক্তিগত জীবন ও কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমনকি তাঁর সন্তানদের ছবিতেও নেতিবাচক মন্তব্য করা হচ্ছে।

শনিবার (১৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন পরীমনি।

পোস্টে মাছরাঙা টেলিভিশনকে উদ্দেশ্য করে এই অভিনেত্রী লেখেন, ‘আপনাদের এই জাস্ট একটা ফটোকার্ডের দুঃখ প্রকাশ কোনো কাজে দিচ্ছে না একদমই।’

নিজের বর্তমান পরিস্থিতি তুলে ধরে পরীমনি বলেন, তাঁর স্বাভাবিক জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কাজ কিংবা ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো পোস্ট করতে পারছেন না তিনি। এমনকি তাঁর সন্তানদের ছবিও বাদ যাচ্ছে না হাজার হাজার নেতিবাচক মন্তব্য থেকে।

পরীমনি লেখেন, ‘আমার জীবনের মানসিক শান্তি নষ্ট করে দিলেন! আমার কাজ নষ্ট করে দিলেন। এরপর কী বাকি থাকল আর।’

তিনি আরও বলেন, অপরাধীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছিল মাছরাঙা টেলিভিশন। তবে কবে তাঁদের আইনের আওতায় আনা হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

পোস্টের শেষাংশে ক্ষোভ প্রকাশ করে পরীমনি লেখেন, ‘আমার কাছে অপরাধী তো এখন আপনারা।’

পরীমনির এই বক্তব্য ঘিরে মাছরাঙা টেলিভিশনের ভূমিকা এবং ঘটনার পরবর্তী পদক্ষেপ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

‘আমার মানসিক শান্তি নষ্ট করে দিলেন, এরপর কী বাকি থাকল আর’

এআই ব্যবহার করে কারও সম্মানহানির উদ্দেশ্যে মিথ্যা কনটেন্ট তৈরি ও প্রচার কোনোভাবেই বিনোদন হতে পারে না: মেহজাবীন

এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন

‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’: ওমর সানী

নানা পাটেকরের প্রয়াণে তারিক আনাম খানের শ্রদ্ধা

শুটিংয়ের প্রথম দিনই বিজয়ের কথায় কাঁদেন রাশমিকা

এবার বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক

দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের