ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে যা বললেন রিজভী

Post Image

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির ‘রাকিব-নাছির’ কমিটি বিদায় নিয়েছে। ফলে যেকোনো মুহূর্তে নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে সরকারি দল বিএনপির প্রধান এই সহযোগী সংগঠনটি।

বিএনপি চেয়ারম্যান কিংবা দলের পক্ষ থেকে ছাত্রদলের নতুন এই কমিটি নিয়ে কোনো নির্দেশনা আছে কিনা, জানতে চাইলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আজকে আমার কাছে এ ধরনের কোনো নির্দেশনা আসেনি। যদি সেরকম (নতুন কমিটি) কোনো সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে অবশ্যই আসবে।

আজ শুক্রবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

‘রাকিব-নাছির’ কমিটি বিদায় প্রসঙ্গে রুহুল কবির রিজভী, এটা নিঃসন্দেহে দলের হাইকমান্ড তাদের সাথে কথা বলছেন। তাদের সাথে কী কথা হয়েছে, তাতে কী নির্দেশনা দেওয়া হয়েছে এটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। আর যদি চূড়ান্ত পর্যায়ের কিছু হয় নতুন কিছু হয়। তো সেটা তো নিঃসন্দেহে আমরা প্রেস রিলিজ আকারে আপনাদেরকে বলে দেব। এখন পর্যন্ত আমার কাছে কোনো নির্দেশনা আসেনি।

বিএনপি ও তার সহযোগী-অঙ্গসংগঠনের যেকোনো কমিটি প্রকাশ হয়ে থাকে রুহুল কবির রিজভীর স্বাক্ষরে ও দলীয় প্যাডে। সে কারণে মূলত সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ছাত্রদলের নতুন কমিটির বিষয়ে রুহুল কবির রিজভীর কাছে জানতে চেয়েছেন।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই ‘বিদায়ী’ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনটির কেন্দ্রীয় শীর্ষ ৫ নেতা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে ধানমন্ডি ৩২ থেকে আটক ১

৫ স্থানীয় নির্বাচনে খরচ কত, জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম

প্রধানমন্ত্রীর জনকল্যাণমূলক কা‌জকে স্বাগত জা‌নি‌য়ে ছাত্রদলের শোভাযাত্রা

শেখ মুজিবের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে যা বললেন রিজভী

বিদ্যুৎমন্ত্রী টুকুকে উদ্দেশ্য করে ফেসবুকে যে পোস্ট দিলেন শিশির মনির

নাহিদ-আসিফের প্রতি কৃতজ্ঞতা জানালেন ছাত্রদল সম্পাদক

কুবিতে মাথাচাড়া দিচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ

সর্বাধিক পঠিত

জুলাই চেতনা বাস্তবায়নে হ্যাঁ ও দাঁড়িপাল্লায় ভোট দিন: জাহিদুল

নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে রাজধানীতে শিবিরের বিক্ষোভ

লন্ডনে তারেক রহমানের জনসভা মঙ্গলবার

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়াইয়ের প্রস্তুতি জামায়াতের

বিএনপির সংরক্ষিত নারী আসনে আলোচনায় যারা

জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক, ৫-৬ আগস্ট নতুন কর্মসূচি ঘোষণা

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

ফেনী জেলা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা

বিএনপি ক্ষমতায় আসার পর ধারাবাহিকভাবে দুর্নীতি কমেছে: মাহদী আমিন

ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল