জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক, ৫-৬ আগস্ট নতুন কর্মসূচি ঘোষণা

Post Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস সংকট, ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ৫ ও ৬ আগস্টের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান এবং জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান উপস্থিত ছিলেন।

এ ছাড়া এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এমপি, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, জাগপার মহাসচিব অধ্যাপক ইকবাল হোসাইন, এবি পার্টির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, এলডিপির মহাসচিব বেলাল হোসেন সিরাজী এবং লেবার পার্টির মুখপাত্র মো. নাজমুল ইসলাম তালুকদারসহ জোটের নেতারা অংশ নেন।

বৈঠকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী মূল্য, গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিল এবং সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে উদ্বেগ প্রকাশ করা হয়।

বৈঠক শেষে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে দুটি কর্মসূচি ঘোষণা করা হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৫ আগস্ট বুধবার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারা দেশের মহানগর, জেলা ও উপজেলায় গণমিছিল অনুষ্ঠিত হবে। একই দিন সকাল সাড়ে ১০টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে গণসমাবেশ করবে জোট। এতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। ওই সমাবেশ থেকেই চলমান আন্দোলনের পরবর্তী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ ছাড়া ৬ আগস্ট বৃহস্পতিবার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে দেশের সব মহানগর ও জেলা শহরে বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

একই দিন সকাল ১১টায় রাজধানীর মুক্তাঙ্গনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের জনগণের উদ্দেশে সুস্পষ্ট বক্তব্য দেওয়ার আহ্বান জানানো হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক, ৫-৬ আগস্ট নতুন কর্মসূচি ঘোষণা

৫ আগস্ট শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব

রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি সদস্য

জুলাই সনদ সংস্কার নাকি সংশোধন—টেবিলে আসুন: মির্জা ফখরুল

আওয়ামী লীগের অতো মুরদ আছে বলে মনে করি না: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন

বিএনপি নেতার ইয়াবা ও গাঁজা সেবনের ভিডিও ভাইরাল

যেকোন সময় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

সর্বাধিক পঠিত

বিএনপির পর এবার জামায়াতের প্রতিনিধি দল যাচ্ছে ইসিতে

নরসিংদীতে বিএনপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলা

জামায়াতসহ ১১ দলের নারী এমপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন কাল

হাদী হত্যার বিচারের প্রশ্নে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না: নাহিদ

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি এখন ওয়ার্ড যুবদল সম্পাদক

আজ টাঙ্গাইল ও সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান

ফুটবল প্রতীকে ভোট করতে চান তাসনিম জারা

আ.লীগ ৫০ জন প্রার্থীকে হত্যা করবে: রাশেদ খান

খেঁজুর গাছ হইলো মরুভূমির গাছ, আর ধান হইলো আমাদের প্রাণ: রুমিন ফারহানা

হাসিনা-কামালের সাজা বাড়াতে করা আপিল শুনানি ২৫ ফেব্রুয়ারি