ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

Post Image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র সংসদ বা বিশ্ববিদ্যালয় নির্বাচন কখনোই জাতীয় নির্বাচনের ওপর কোনো প্রভাব ফেলবে না।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়া এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রদলসহ বিরোধী ছাত্র সংগঠনগুলোকে ক্যাম্পাসে কাজ করতে দেওয়া হয়নি। বিশেষ করে ছাত্রদলকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় বাধা দেওয়া হয়েছে। তবে আমরা আশা করি, বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে।’

তিনি আরও বলেন, বিএনপি একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন চেয়েছিল এবং বর্তমান প্রক্রিয়াও সেভাবেই এগোচ্ছে।

উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই অবহেলিত জনপদকে উন্নত করতে ‘রাজশাহী বিভাগ উন্নয়ন বোর্ড’ গঠন করেছিলেন। সে সময়ই এই অঞ্চলে শিল্পায়নের সূচনা হয়।

তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একইভাবে ভাবছেন। বিএনপি ক্ষমতায় এলে এই পিছিয়ে পড়া অঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।’

তারেক রহমানের ঠাকুরগাঁও সফর প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, এটি মূলত একটি শুভেচ্ছা সফর। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের কবর জিয়ারত করতে তারেক রহমান এখানে আসবেন।     

এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঠাকুরগাঁওয়ের বড় মাঠে আয়োজিত ‘গণদোয়া’ অনুষ্ঠানে তিনি অংশ নেবেন।

তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ঢাকায় ফেরার পর যেভাবে লাখ লাখ মানুষ তাকে সংবর্ধনা দিয়েছে, মফস্বলেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বড় মাঠে বিশাল মঞ্চ ও প্যান্ডেল নির্মাণের কাজ চলছে। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, এই গণদোয়া অনুষ্ঠানে প্রায় এক লাখ মানুষের সমাগম হবে। 


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে ধানমন্ডি ৩২ থেকে আটক ১

৫ স্থানীয় নির্বাচনে খরচ কত, জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম

প্রধানমন্ত্রীর জনকল্যাণমূলক কা‌জকে স্বাগত জা‌নি‌য়ে ছাত্রদলের শোভাযাত্রা

শেখ মুজিবের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে যা বললেন রিজভী

বিদ্যুৎমন্ত্রী টুকুকে উদ্দেশ্য করে ফেসবুকে যে পোস্ট দিলেন শিশির মনির

নাহিদ-আসিফের প্রতি কৃতজ্ঞতা জানালেন ছাত্রদল সম্পাদক

কুবিতে মাথাচাড়া দিচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ

সর্বাধিক পঠিত

জুলাই চেতনা বাস্তবায়নে হ্যাঁ ও দাঁড়িপাল্লায় ভোট দিন: জাহিদুল

নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে রাজধানীতে শিবিরের বিক্ষোভ

লন্ডনে তারেক রহমানের জনসভা মঙ্গলবার

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়াইয়ের প্রস্তুতি জামায়াতের

বিএনপির সংরক্ষিত নারী আসনে আলোচনায় যারা

জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক, ৫-৬ আগস্ট নতুন কর্মসূচি ঘোষণা

ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

ফেনী জেলা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা

বিএনপি ক্ষমতায় আসার পর ধারাবাহিকভাবে দুর্নীতি কমেছে: মাহদী আমিন