বিদ্যুৎমন্ত্রী টুকুকে উদ্দেশ্য করে ফেসবুকে যে পোস্ট দিলেন শিশির মনির

Post Image

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংক্ষিপ্ত পোস্ট দিয়েছেন এডভোকেট শিশির মনির।

শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাতে দেওয়া ওই পোস্টে মন্ত্রীকে বেফাঁস মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

এক লাইনের পোস্টে শিশির মনির লেখেন, ‘মাননীয় মন্ত্রী জনাব টুকু সাহেব বেফাঁস মন্তব্য করা থেকে দয়া করে বিরত থাকুন।’

যদিও পোস্টে কোনো নির্দিষ্ট বক্তব্যের উল্লেখ করেননি শিশির মনির, তবে সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি এবং দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে মন্ত্রী টুকুর কয়েকটি মন্তব্য নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা চলছে।

গত ১৩ আগস্ট সিপিডির এক আলোচনায় বিদ্যুতের চাহিদা বৃদ্ধির প্রসঙ্গ তুলে ধরে টুকু ব্যাটারিচালিত অটোরিকশা ও ই-বাইককে ‘গরিবের টেসলা’ হিসেবে উল্লেখ করেন। এসব যানবাহন রাতেও বিদ্যুৎ ব্যবহার করায় মধ্যরাতে বিদ্যুতের চাহিদা বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে গ্যাস সরবরাহ সংকট ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে টুকু বলেন, ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) মেরামত শেষ না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই।

এ ছাড়া ১৪ আগস্ট সিরাজগঞ্জে এক অনুষ্ঠানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, আগের সরকার দেশকে বিপুল ঋণের বোঝায় ফেলে গেছে। সঠিক পরিকল্পনা না করলে ভবিষ্যতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়াও কঠিন হয়ে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

টুকু আরও বলেন, দেশ বর্তমানে ‘ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে’। এ পরিস্থিতি থেকে উত্তরণে সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রীর সাম্প্রতিক এসব বক্তব্যের মধ্যেই শিশির মনিরের এক লাইনের পোস্টটি সামনে এলো।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে ধানমন্ডি ৩২ থেকে আটক ১

৫ স্থানীয় নির্বাচনে খরচ কত, জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম

প্রধানমন্ত্রীর জনকল্যাণমূলক কা‌জকে স্বাগত জা‌নি‌য়ে ছাত্রদলের শোভাযাত্রা

শেখ মুজিবের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে যা বললেন রিজভী

বিদ্যুৎমন্ত্রী টুকুকে উদ্দেশ্য করে ফেসবুকে যে পোস্ট দিলেন শিশির মনির

নাহিদ-আসিফের প্রতি কৃতজ্ঞতা জানালেন ছাত্রদল সম্পাদক

কুবিতে মাথাচাড়া দিচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ

সর্বাধিক পঠিত

জুলাই চেতনা বাস্তবায়নে হ্যাঁ ও দাঁড়িপাল্লায় ভোট দিন: জাহিদুল

নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে রাজধানীতে শিবিরের বিক্ষোভ

লন্ডনে তারেক রহমানের জনসভা মঙ্গলবার

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়াইয়ের প্রস্তুতি জামায়াতের

বিএনপির সংরক্ষিত নারী আসনে আলোচনায় যারা

জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক, ৫-৬ আগস্ট নতুন কর্মসূচি ঘোষণা

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

ফেনী জেলা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা

বিএনপি ক্ষমতায় আসার পর ধারাবাহিকভাবে দুর্নীতি কমেছে: মাহদী আমিন

ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল