নাহিদ-আসিফের প্রতি কৃতজ্ঞতা জানালেন ছাত্রদল সম্পাদক

Post Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ আরো কয়েকজনকে কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ পোস্ট দেন তিনি।

পোস্টে নাসির লেখেন, জুলাই-আগস্টের সেই আন্দোলনে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে থেকেছেন। ঢাকার পাঁচ বিশ্ববিদ্যালয়,পাঁচ কলেজ এবং চার মহানগরের তৎকালীন নেতৃত্ব অসাধারণ ভূমিকা পালন করেছেন। তাদের প্রত্যেকের প্রতি আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা। তাদের অনেকের নাম হয়তো ইতিহাসের পাতায় লেখা হবে না, কিন্তু একটি গণআন্দোলনের ইতিহাস কখনো শুধু কয়েকজন মানুষের নাম লিখে শেষ হয়ে যায় না। এর পেছনে থাকে হাজারো পরিচয়হীন, নির্ভীক ও দুঃসাহসিক তরুণের ত্যাগ।

ছাত্রদল সম্পাদক আরো লেখেন, এই আন্দোলনের সময়ে নাহিদ, আসিফ, হাসনাত, সারজিস, কাদের, মাহিন, রিফাত রশিদ ও হান্নান মাসুদের সাথে অসাধারণভাবে কাজ করার সুযোগ হয়েছে। আন্দোলনের সময়ে তারা ছাত্রদলকে অসম্ভব গুরুত্ব দিয়ে কাজ করেছে। পরবর্তীতে রাজনৈতিক বাস্তবতার কারণে হয়তো ছাত্রদলের অবদান তারা সবসময় সমানভাবে স্বীকার করতে পারেনি; কিন্তু আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। কারণ, সংকটের সময়ে যারা একসাথে কাজ করেছে, ইতিহাসের বিচারে সেই সহযোগিতার মূল্য অপরিসীম।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

নাহিদ-আসিফের প্রতি কৃতজ্ঞতা জানালেন ছাত্রদল সম্পাদক

কুবিতে মাথাচাড়া দিচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ

ভুলত্রুটির জন্য ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা রাকিব

বিদ্যুৎ সংকট সরকারের অব্যবস্থাপনার ফল: নাহিদ ইসলাম

তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর ছাত্রদল সভাপতির বার্তা

ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

চেয়ারম্যান থেকে ‘মহামান্য’—মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক অভিযাত্রা

দলীয় পদ ও মন্ত্রিত্ব থেকে মির্জা ফখরুলের পদত্যাগ

সর্বাধিক পঠিত

ছাত্রদল নেতা নাসির উদ্দিনকে অব্যাহতি

দীর্ঘ বিশ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান ‎

নামের সিরিয়াল নিয়ে বাগবিতণ্ডা, যুবদল কর্মীর মারধরে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

জুলাই চেতনা বাস্তবায়নে হ্যাঁ ও দাঁড়িপাল্লায় ভোট দিন: জাহিদুল

জাতীয় পার্টিকে ভোটে অংশ নিতে দেয়া এজেন্সির খেলা: আখতার

নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে রাজধানীতে শিবিরের বিক্ষোভ

বিএনপির সংরক্ষিত নারী আসনে আলোচনায় যারা

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

বিএনপি ক্ষমতায় আসার পর ধারাবাহিকভাবে দুর্নীতি কমেছে: মাহদী আমিন