দ. এশিয়ায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে

Post Image
দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রান্নায় এলপিজির ব্যবহার বাড়ছেই। তবে দেশ ভেদে সিলিন্ডারের আকার ও চাহিদা ভিন্ন। যেমন- ভারত ও নেপালে ১৪.২ কেজি এলপিজির চাহিদা সবচেয়ে বেশি, অন্যদিকে পাকিস্তানে ১১.৮ কেজি। এদিকে শ্রীলঙ্কায় সাড়ে ১২ কেজি আর বাংলাদেশে ১২ কেজি সিলিন্ডারের চাহিদা বেশি।

গত সোমবার ২২৩ টাকা বাড়িয়ে বাংলাদেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০ টাকা। অথচ পাকিস্তানে এই মূল্য ১ হাজার ৫৮৩ টাকা, শ্রীলঙ্কায় ১ হাজার ৫৬৭ টাকা, নেপালে ১ হাজার ৪২৬ টাকা এবং ভারতের কলকাতায় ১ হাজার ৭২ টাকা। 

ভারতের সরকারি প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল সূত্রে দেখা যায়, ১৪.২ কেজি সিলিন্ডারের দাম দিল্লিতে ৯৪২ রুপি ও কলকাতায় ৯৬৮ রুপি। ডলার রুপি বিনিময় হার হিসেবে কলকাতায় প্রতি কেজি এলপিজির দাম হয় দশমিক ৭১৮ ডলার। টাকা ডলার বিনিময় হারে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য দাঁড়ায় ১ হাজার ৭২ টাকা।

স্বল্প আয়ের ভোক্তাদের জন্য ভারত সরকার সিলিন্ডার প্রতি ৩০০ রুপি ভর্তুকি দিয়ে থাকে। তবে বছরে এই সুযোগ সর্বোচ্চ চার বারের বেশি পাওয়া যায় না। ভর্তুকি মূল্যে সিলিন্ডার কেনার জন্য নাগরিকদের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করতে হয়। ১ হাজার ৭২ টাকার হিসেব, ভর্তুকি ছাড়া মূল্য।

এদিকে নেপালেও ভারতের মত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের চাহিদা সবচেয়ে বেশি। নেপাল অয়েল কর্পোরেশনের তথ্য অনুযায়ী, দেশটিতে এই সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ নেপালি রুপি। বিনিময় হার হিসেবে যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ১ হাজার ৪২৬ টাকা।

এই বিভাগের আরও খবর

অর্থনীতি

News Image

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
News Image

সাবেক সিইসি আউয়াল ৩ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

এআই ও জ্বালানি খাতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় দক্ষিণ কোরিয়া

দ. এশিয়ায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে

মেট্রোরেল প্রকল্পে সাড়ে ৬ হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

অক্টোবরের ২৪ দিনে এল ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

দ্বিতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে ডাউন

আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

আজ ব্যাংক খোলা, কতক্ষণ চলবে লেনদেন

সর্বাধিক পঠিত

বাণিজ্য ঘাটতি বেড়ে ১৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে

বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ৩৬ শতাংশই বেকার: আইএমএফ

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

বাংলাদেশ ব্যাংকের বড় সুখবর, মিলবে ৫ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ

গ্যাসের দাম বাড়বে কি না, জানাল পেট্রোবাংলা

পুরোপুরি বন্ধ হলো ভারত থেকে ইলিশ আমদানি

বাংলাদেশি পাটপণ্যে শুল্ক আরোপের ঘোষণা ভারতের

সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি, ডিসিদেরকে মাঠে নামার নির্দেশ

টিসিবির ডিপো থেকে আসা ট্রাকে তেলের পরিবর্তে পানির বোতল

২২ দিনে এল ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স