২২ দিনে এল ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

Post Image

চলতি জুলাইয়ের প্রথম ২২ দিনে দেশে ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা দরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৬ হাজার ৪৭৪ কোটি টাকা। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের এই যুগ্ম পরিচালক জানান, ২২ জুলাই পর্যন্ত দেশে ২ হাজার ১৭০ মিলিয়ন বা ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এরমধ্যে শুধু ২২ জুলাই দেশে ৭৫ মিলিয়ন ডলার এসেছে। যেখানে গত বছরের একই সময়ে দেশে ১ হাজার ৭৫৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। এই হিসাবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৪ শতাংশ।


এদিকে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে এর পরিমাণ ৩৬ হাজার ৪৮১ দশমিক ০৬ মিলিয়ন বা ৩৬ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যার পরিমাণ ৩১ হাজার ৭৮৪ দশমিক ৮৫ মিলিয়ন বা ৩১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার।

এই বিভাগের আরও খবর

অর্থনীতি

News Image

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
News Image

সাবেক সিইসি আউয়াল ৩ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

২২ দিনে এল ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

আয়করের নতুন কাঠামোতে বাড়ছে মধ্যবিত্তের চাপ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন ডলার

পাকিস্তান থেকে খাদ্যপণ্য আনবে বাংলাদেশ

দুই সপ্তাহের চূড়া ছুঁয়েই কমল স্বর্ণের দাম

আজ বন্ধ থাকবে ব্যাংকের লেনদেন

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

সর্বাধিক পঠিত

৫ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

সরকারের ৫২ দিনে ব্যাংক ঋণ ৪৪ হাজার কোটি টাকা

এলপি গ্যাসের ওপর ভ্যাট কমিয়ে প্রজ্ঞাপন জারি

১ ডিসেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১৬.৮ শতাংশ বৃদ্ধি

দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই: বাংলাদেশ ব্যাংক

নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ

বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া ৫২ হাজার ৩শ কোটি টাকা

আমানত ও মুনাফা যেকোনো সময় বিদেশে নেওয়ার সুযোগ পাবেন প্রবাসীরা

সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত এক বছরে বেড়েছে ৪১.৪৯ শতাংশ