বাংলাদেশ ব্যাংকের বড় সুখবর, মিলবে ৫ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ

Post Image

হঠাৎ প্রয়োজন মেটাতে স্বল্প অঙ্কের ডিজিটাল ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিদ্যুৎ, গ্যাস, পানি ও মোবাইল ফোনের বিল পরিশোধ কিংবা জরুরি রিচার্জের মতো ছোটখাটো খরচ মেটাতে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত এ ঋণ নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রস্তাবিত খসড়া নীতিমালা অনুযায়ী, এ ঋণের পরিমাণ হবে সর্বনিম্ন ৫০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত। ঋণ নেওয়ার পর ৩০ দিনের মধ্যে পুরো অর্থ পরিশোধ করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এ ঋণের ওপর কোনো সুদ আরোপ করা হবে না। তবে ঋণের পরিমাণের ভিত্তিতে নির্ধারিত হারে সেবামূল্য নিতে পারবে ব্যাংক।

নতুন এ ব্যবস্থা চালু হলে গ্রাহককে ঋণের জন্য ব্যাংকের শাখায় গিয়ে কাগজপত্র জমা দিতে হবে না। মোবাইল ব্যাংকিং বা ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে আবেদন থেকে শুরু করে ঋণ অনুমোদন, অর্থ ছাড় এবং পরিশোধ—পুরো প্রক্রিয়াই ডিজিটালভাবে সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে।

খসড়া নীতিমালায় ঋণের পরিমাণ অনুযায়ী সেবামূল্যের একটি সীমাও নির্ধারণ করা হয়েছে। ৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ঋণে সর্বোচ্চ ৫ টাকা, ২৫১ থেকে ৫০০ টাকা পর্যন্ত ১০ টাকা, ৫০১ থেকে ১ হাজার টাকা পর্যন্ত ১৫ টাকা এবং ১ হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ ২৫ টাকা সেবামূল্য নেওয়া যাবে।

এ ছাড়া ২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত ঋণে সর্বোচ্চ ৩৫ টাকা এবং ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ঋণে সর্বোচ্চ ৫০ টাকা সেবামূল্য নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এর বাইরে সুদ বা অন্য কোনো অতিরিক্ত চার্জ নেওয়ার সুযোগ থাকবে না।

ঋণ পেতে কাগজে স্বাক্ষরের পরিবর্তে গ্রাহকের বায়োমেট্রিক পরিচয় যাচাই ও ডিজিটাল সম্মতি নেওয়ার কথা বলা হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর ডিজিটাল প্ল্যাটফর্মেই ঋণের আবেদন ও অনুমোদনের কার্যক্রম সম্পন্ন হবে।

তবে এখনো চূড়ান্তভাবে চালু হয়নি এই ঋণসেবা। বাংলাদেশ ব্যাংক প্রস্তাবিত নীতিমালার ওপর জনসাধারণ ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নিচ্ছে। এসব মতামত ও পরামর্শ পর্যালোচনার পর চূড়ান্ত নীতিমালা জারি করা হবে।

চূড়ান্ত নীতিমালায় ঋণ পাওয়ার যোগ্যতা, গ্রাহকের ঋণসীমা, পরিশোধের নিয়ম, তথ্য সংরক্ষণ, গ্রাহক সুরক্ষা এবং ঋণ পরিশোধে ব্যর্থ হলে করণীয়সহ বিভিন্ন বিষয় আরও স্পষ্ট করা হতে পারে।

নীতিমালাটি চূড়ান্ত হওয়ার পর বাস্তবায়ন হলে দৈনন্দিন জীবনের ছোটখাটো জরুরি খরচ মেটাতে দ্রুত ও সহজে অর্থ পাওয়ার একটি নতুন ডিজিটাল পথ তৈরি হবে।

এই বিভাগের আরও খবর

অর্থনীতি

News Image

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
News Image

সাবেক সিইসি আউয়াল ৩ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বাংলাদেশ ব্যাংকের বড় সুখবর, মিলবে ৫ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৯৮৫৬ টাকা

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার

গ্যাসের দাম বাড়বে কি না, জানাল পেট্রোবাংলা

ফের বাড়ল স্বর্ণের দাম

আবারও কমেছে স্বর্ণের দাম, ভরি কত

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

ইসলামী ব্যাংকে ৮০ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতিতে জড়িত চুপ্পুর কোম্পানি

সর্বাধিক পঠিত

কাতারে জ্বালানি উৎপাদন স্থবির, ইউরোপে গ্যাসের দাম ৩০ শতাংশ বৃদ্ধি

বিশ্বকাপে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত এক বছরে বেড়েছে ৪১.৪৯ শতাংশ

একলাফে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ বিলিয়ন ডলার

হরমুজ প্রণালী অচল হলে থমকে যেতে পারে বিশ্ব অর্থনীতি

আজ থেকে বাড়ল জ্বালানি তেলের সরবরাহ

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

দেশে পেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল