টিসিবির ডিপো থেকে আসা ট্রাকে তেলের পরিবর্তে পানির বোতল

Post Image


পঞ্চগড়ের বোদা উপজেলায় রমজান মাস উপলক্ষ্যে সরবরাহ করা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)–এর পণ্যের একটি চালানে ভোজ্যতেলের পরিবর্তে পানিভর্তি বোতল পাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি জানাজানি হলে পুরো তেলের চালান গ্রহণ না করে ফেরত পাঠানো হয়।


বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বোদা উপজেলা খাদ্যগুদাম (এলএসডি) চত্বরে দিনাজপুরের কাহারোল টিসিবি ডিপো থেকে আসা একটি ট্রাক থেকে পণ্য খালাসের সময় বিষয়টি ধরা পড়ে। রমজার উপলক্ষ্যে টিসিবি কার্ডধারীদের মধ্যে বিতরণের জন্য ডাল, চিনি, ছোলা ও ভোজ্যতেল গুদামে মজুত করা হচ্ছিল।


খাদ্যগুদাম সূত্রে জানা যায়, চালানে ৪৪৫টি কার্টনে প্রতিটিতে ২ লিটার ধারণক্ষমতার ৯ বোতল করে ভোজ্যতেল ছিল। এছাড়া কার্টনের বাইরে আরও দুটি বোতল রাখা ছিল। ট্রাক থেকে কার্টন নামানোর সময় একটি কার্টনের ওজন অস্বাভাবিক মনে হলে শ্রমিকদের সন্দেহ হয়। পরে কার্টন খুলে দেখা যায়, সেখানে তেলের বদলে আটটি পুরোনো তেলের বোতল ও একটি পানির বোতলে পানি ভর্তি করা হয়েছে।


বোদা উপজেলা এলএসডি গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল করিম সিদ্দিকী জানান, সন্দেহের ভিত্তিতে একটি কার্টন খোলা হলে ৯ বোতল পানিভর্তি পাওয়া যায়। সঙ্গে সঙ্গে পণ্য খালাস কার্যক্রম বন্ধ রাখা হয় এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। পরে পুরো ভোজ্যতেলের চালান ফেরত পাঠানো হয়।


বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ঘটনাটি যাচাই করে সংশ্লিষ্ট চালান গ্রহণ করা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

অর্থনীতি

News Image

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
News Image

সাবেক সিইসি আউয়াল ৩ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

টিসিবির ডিপো থেকে আসা ট্রাকে তেলের পরিবর্তে পানির বোতল

মাহে রমজান উপলক্ষ্যে আকাশ ছোঁয়া সবজির দাম

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকরা পাবেন ২০ মোটর সাইকেল

এলপি গ্যাসের ওপর ভ্যাট কমিয়ে প্রজ্ঞাপন জারি

দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই: বাংলাদেশ ব্যাংক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই, কমল পাল্টা শুল্ক

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ বিলিয়ন ডলার

থাইল্যান্ড উপকূলে ডুবে গেছে চট্টগ্রামমুখী পণ্যবোঝাই জাহাজ

সর্বাধিক পঠিত

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দর ইজারা চুক্তি করছে না অন্তর্বর্তী সরকার: আশিক চৌধুরী

আবারও বাড়ল ভোজ্যতেলের দাম, আজ থেকে কার্যকর

নীলফামারীতে শিক্ষাবৃত্তি বিতরণ কর্মসূচি

শেয়ারবাজারে পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত

বিশ্বব্যাংকের নতুন ডিভিশন ডিরেক্টর হিসেবে ঢাকায় যোগ দিলেন জঁ পেসমে

হাসিনা সরকারের নজরদারির সরঞ্জাম ক্রয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি

আমরা ইতোমধ্যে ঋণের ফাঁদে পড়ে গেছি: এনবিআর চেয়ারম্যান

বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩.১৮ বিলিয়ন ডলারে

নারী নিপীড়ন: এনসিপির দলীয় চেতনা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তুললেন নীলা ইসরাফিল

অত্যাবশ্যকীয় ২৯৫ ওষুধের মূল্য নির্ধারণ করবে সরকার