একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা

Post Image

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এবার অনলাইন আবেদনের ভিত্তিতে একাদশে ভর্তি করা হবে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যেই এ ভর্তি প্রক্রিয়া শেষ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘একাদশ শ্রেণিতে ভর্তি ১৫ সেপ্টেম্বর শেষ করা হবে। ভর্তি কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ক্লাস শুরু হবে। এখনো ক্লাস শুরুর নোটিশ দেওয়া হয়নি। শিগগির ক্লাস শুরুর নোটিশও আমরা দিয়ে দেব।’

উল্লেখ্য, এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। ১১টি বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। পাস করাদের মধ্যে ছাত্র ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন ও ছাত্রী ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন।

ছাত্রীদের গড় পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৮৬ শতাংশ। এবার ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন। ফেল করা শিক্ষার্থীদের বেশির ভাগই গণিত ও ইংরেজি বিষয়ে খারাপ করেছে। বিশেষ করে মানবিক বিভাগের পরীক্ষার্থীরা প্রতি ১০০ জনে ৫১ জনই এবার ফেল করেছে।

সর্বশেষ খবর

পুনঃনিরীক্ষণে সিলেট বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ১২১ শিক্ষার্থী

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে

প্রথমবারের মতো ৮ বিভাগেই রাবির ভর্তি পরীক্ষা

মাদ্রাসার অধ্যক্ষ-সুপারদের জন্য বোর্ডের জরুরি নির্দেশনা

নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন মানবসম্পদ গড়াই বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য

এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

যেসব কলেজে ভর্তি হতে নিষেধাজ্ঞা দিল মন্ত্রণালয়

সর্বাধিক পঠিত

শিক্ষার্থীদের ক্লাশে ফেরাতে যে বার্তা প্রতিমন্ত্রীর

বাড়তে পারে প্রাথমিকের বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ

শিক্ষামন্ত্রীর ‘ফার্মের মুরগি’ বিতর্কের পর জন্ম নিল ‘ব্রয়লার চিকেন পার্টি’

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা

এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল

রোববার খুলছে স্কুল-কলেজ

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকাসহ পাঁচ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী