সাদ্দামকে ওবায়দুল কাদের

‘মারো না কেন, বাড়তে দাও কেন?’

Post Image

‘মারো না কেন, বাড়তে দাও কেন?’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি কল রেকর্ড ফাঁস হয়। সেই কল রেকর্ডটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। 

২০২৪ সালের ১১ জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে টেলিফোন করে এ নির্দেশ দেন বলে শুনানিতে জানানো হয়।

জমা পড়া ওই অডিও রেকর্ডে ওবায়দুল কাদেরকে সাদ্দাম হোসেনের উদ্দেশ্যে বলতে শোনা যায়, ‘এদের মারো না কেন? বড়ো হতে দাও কেন?’ এর জবাবে সাদ্দাম হোসেন জানান, আইনশৃঙ্খলার দোহাই দিয়ে পুলিশ তাদের মুখোমুখি হতে নিষেধ করেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনকালে এই তথ্য ও কল রেকর্ড দাখিল করা হয়।

এর আগে গত মঙ্গলবার (৪ আগস্ট) এ মামলায় আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। বৃহস্পতিবারও টানা দ্বিতীয় দিনের মতো মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন পক্ষ।

মামলার অন্য পলাতক আসামিরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সচিবালয়ের সামনে ১১-দলীয় ঐক্যের অবস্থান, পুলিশি বাধায় ‘ধাক্কাধাক্কি’

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ ঘোষণা

সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে ১১ দলীয় ঐক্য

‘মারো না কেন, বাড়তে দাও কেন?’

বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম

জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে রাষ্ট্রীয় অনুষ্ঠান ছাড়লেন আখতার

হাসিনার মতোই জনগণ তারেক রহমানের বিচার করবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাইযোদ্ধাকে থাপ্পড় দিতে দিতে বের করে দিলেন বিএনপি নেতা,

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি এখন ওয়ার্ড যুবদল সম্পাদক

জামায়াতসহ ১১ দলের নারী এমপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন কাল

দিনাজপুর সদর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

আ.লীগ ৫০ জন প্রার্থীকে হত্যা করবে: রাশেদ খান

আজ টাঙ্গাইল ও সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান

দাইপুখুরিয়ায় হিন্দু সম্প্রদায়ের একজনসহ ৮ জনের জামায়াতে যোগদান

খেঁজুর গাছ হইলো মরুভূমির গাছ, আর ধান হইলো আমাদের প্রাণ: রুমিন ফারহানা

কল্যাণ রাষ্ট্র গড়তে বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হতে হবে: জামায়াত আমির

থানা-পুলিশকে ম্যানেজ করে গোমতীর মাটি কাটা হচ্ছে : হাসনাত

গাজীপুরে বিএনপি প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল