দাইপুখুরিয়ায় হিন্দু সম্প্রদায়ের একজনসহ ৮ জনের জামায়াতে যোগদান

Post Image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নে বিএনপি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন আটজন ব্যক্তি। তাঁদের মধ্যে একজন হিন্দু সম্প্রদায়ের সদস্য রয়েছেন।


বাগবাড়ি হাইস্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন।


আজ (শনিবার) বিকেলে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভা অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ–১ (শিবগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. কেরামত আলী নতুন যোগদানকারীদের গলায়  মালা পরিয়ে বরণ করে নেন। এ সময় স্থানীয় জামায়াতে ইসলামী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যোগদানকারীরা হলেন—মিয়াপুর গ্রামের মো. আবদুল কাদির ও আইস উদ্দিন, বাগবাড়ি পূর্বপাড়া গ্রামের মো. আইসুদ্দিন, মো. শামসুদ্দিন, শ্রী চমৎকার ও মো. সেরাজুল সদ্দার এবং উত্তর মকিমপুর গ্রামের মো. জুবায়ের ও মো. মোস্তাক।


অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের সদস্য শ্রী চমৎকার বলেন, “জামায়াতে ইসলামীকে ভালো লেগেছে। দলটির আদর্শ ও সমাজসেবামূলক কর্মকাণ্ড আমাকে আকৃষ্ট করেছে। সে কারণেই আমি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি।”


ড. কেরামত আলী তাঁর বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী ধর্ম, বর্ণ ও শ্রেণি নির্বিশেষে সকল মানুষের জন্য ন্যায়ভিত্তিক ও কল্যাণকর রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে। এই আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ জামায়াতে যোগ দিচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।


তবে ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন যোগদানকৃতরা কেউ বিএনপি কিংবা অন্য কোন অঙ্গ সংগঠনের স সাথে যুক্ত নয়।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে রাষ্ট্রীয় অনুষ্ঠান ছাড়লেন আখতার

হাসিনার মতোই জনগণ তারেক রহমানের বিচার করবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাইযোদ্ধাকে থাপ্পড় দিতে দিতে বের করে দিলেন বিএনপি নেতা,

গণভোটের দাবি থেকে সরে আসতে আমাদেরকে লোভ দেখানো হয়েছে-

লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল

নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ১৫

ছাত্রদলের সন্ত্রাস ক্যাম্পাসে চলতে দেওয়া হবে না

‘এক দফার ঘোষক’ বিকৃতি, প্রতিবাদে মাহিন সরকারকে মারধরের অভিযোগ

সর্বাধিক পঠিত

বিএনপির পর এবার জামায়াতের প্রতিনিধি দল যাচ্ছে ইসিতে

জামায়াতসহ ১১ দলের নারী এমপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন কাল

হাদী হত্যার বিচারের প্রশ্নে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না: নাহিদ

ফুটবল প্রতীকে ভোট করতে চান তাসনিম জারা

খেঁজুর গাছ হইলো মরুভূমির গাছ, আর ধান হইলো আমাদের প্রাণ: রুমিন ফারহানা

দাইপুখুরিয়ায় হিন্দু সম্প্রদায়ের একজনসহ ৮ জনের জামায়াতে যোগদান

আজ টাঙ্গাইল ও সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি এখন ওয়ার্ড যুবদল সম্পাদক

আ.লীগ ৫০ জন প্রার্থীকে হত্যা করবে: রাশেদ খান

হাসিনা-কামালের সাজা বাড়াতে করা আপিল শুনানি ২৫ ফেব্রুয়ারি