পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রিজভী

Post Image

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহম্মেদ বলেছেন, কোনোভাবে পরাজিত শক্তির যদি উত্থান হয়, তাহলে কেউ কিন্তু স্থির থাকতে পারবেন না। কেউ নিরাপদ থাকতে পারবেন না। যে পরিকল্পিত সন্ত্রাসের আবহ তৈরি করে, একটি বাতাবরণ তৈরি করে আপনারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন, সেই ঘোলা পানিতে মাছ শিকার করতে পরবেন না। বরং ঘোলা পানির মধ্যে আপনারাও পড়ে যাবেন।


শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় নাটোর শহরের আলাইপুরে জেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে জেলা পরিষদের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


রিজভী বলেন, বিএনপি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে। তিনি বলেন, ‘কলঙ্ক ও মিথ্যা কথার পরিবেশ তৈরি করবেন না। এতে আপনারা হয়তো মনে করছেন বিএনপির ক্ষতি করছেন। কিন্তু আপনারা প্রকারন্তে নিজেরাই নিজেদের গর্ত তৈরি করছেন, তা আপনারা টের পাচ্ছেন না।’

তিনি আরও সতর্ক করে বলেন, বিপদ কিন্তু বিএনপির হবে না। বিপদ আপনাদের দিকেও ভয়াবহভাবে ধেয়ে আসতে পারে।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার শরিফুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাবসহ দলীয় নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

কিশোর গ্যাং দমনে খেলাধুলার বিকল্প নেই: জামায়াত এমপি

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, নতুন রাষ্ট্রপতি নিয়ে আসতে পারে সিদ্ধান্ত

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রিজভী

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

যারা ৭১ ভুলে যেতে চায় তারা বাংলাদেশকে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

জুলাই পদযাত্রায় চোখ হারানো কিশোর আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির

টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থান সম্মান বয়ে আনে না: জামায়াত আমির

দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার: জামায়াত আমির

সর্বাধিক পঠিত

এমপি হলে দুর্নীতি করবো না, অন্যকেও করতে দেবো না: জামায়াত প্রার্থী

যুবদলের দুই নেতা বহিষ্কার

হাদি হত্যার বিচার চেয়ে ফের শাহবাগে ইনকিলাব মঞ্চ

নরসিংদীতে বিএনপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলা

আমরা এখন নতুন এক বাংলাদেশের জন্য কাজ করছি : মির্জা ফখরুল

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি এখন ওয়ার্ড যুবদল সম্পাদক

সিলেটে জামায়াত নেতৃবৃন্দের সাথে মার্কিন দূতাবাস কর্মকর্তার মতবিনিময়

নভেম্বরে গণভোটের দাবিতে ৮ দলের বিক্ষোভ

সংবিধানের পাঁচটি মৌলিক অধিকার পুরণই আমাদের প্রথম অঙ্গীকার: এস এম কামাল

জামায়াতসহ ১১ দলের নারী এমপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন কাল