সিলেটে জামায়াত নেতৃবৃন্দের সাথে মার্কিন দূতাবাস কর্মকর্তার মতবিনিময়

Post Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস এ স্টুয়ার্ট।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ মার্কেটে মহানগর জামায়াত কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় মার্কিন দূতাবাস কর্মকর্তার সাথে উপস্থিত ছিলেন দূতাবাসের সহকারী রাজনৈতিক বিশেষজ্ঞ মো: ইকবাল মাহমুদ।

জামায়াত নেতৃবৃন্দের মধ্য থেকে উপস্থিত ছিলেন– জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, জেলা আমির ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারি ও সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, জেলা জামায়াতের নারী বিভাগের সেক্রেটারি অধ্যাপক মাহফুজা সিদ্দিকা, মহানগর নারী বিভাগের সেক্রেটারি ফৌজিয়া রহমান শিউলি, মহানগর সহকারী সেক্রেটারি সাহিম খানম হেপি ও জেলা সহকারী সেক্রেটারি ডা: আঙ্গুরা বেগম প্রমুখ।

এ সময় মার্কিন দূতাবাসের কর্মকর্তা আগামী নির্বাচনে জামায়াতের প্রস্তুতি ও ক্ষমতায় গেলে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চান। এছাড়া তিনি দু’ দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জামায়াতের মতামত সম্পর্কে অবহিত হন।

এ ব্যাপারে সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘মার্কিন দূতাবাস কর্মকর্তার সাথে হৃদ্যতাপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আমাদের পক্ষ থেকে জামায়াতের রাজনৈতিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেছি। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয়ে জামায়াতের ভূমিকার কথা জানিয়েছি।’

তিনি আরো বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ ও নির্বাচনের প্রস্তুতির ব্যাপারে বিস্তারিত তুলে ধরেছি। এছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে মার্কিন সমর্থন অব্যাহত রাখার ব্যাপারে বিস্তারিত আলাপ হয়েছে।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: বিরোধীদলীয় হুইপ

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

৩১ অক্টোবর জামায়াত জোটের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ

২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় কারাগারে বিএনপি নেতা

প্রস্তুত আছি, দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: ইশরাক

জামিন নামঞ্জুরের পর কারাগারে জামায়াত নেতা আখতারুজ্জামান

মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুমকি দিল জামায়াত

সর্বাধিক পঠিত

জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে লং মার্চ স্থগিত করল জামায়াত

ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

বালিকাণ্ডে অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি বাংলাদেশ ছাত্র জমিয়তের

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

আজ ৫ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি