যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল মোদি সরকার

Post Image


শিক্ষার্থীদের চলমান বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী দিল্লির যন্তর মন্তর ও আশপাশের এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে ভারত সরকার। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞার প্রভাব প্রায় দুই কিলোমিটার দূরের মান্ডি হাউস এলাকাতেও পড়েছে।


প্রথমে বিকেল ৪টা পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও পরে সেই সময়সীমা বাড়িয়ে মধ্যরাত পর্যন্ত করা হয়।


ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বিক্ষোভকারীদের পাশাপাশি সাধারণ মানুষ ও চাকরিজীবীরাও চরম ভোগান্তিতে পড়েছেন। অনলাইন লেনদেন ও ইউপিআই সেবা বন্ধ থাকায় ছোট ব্যবসায়ী ও ক্রেতাদের দুর্ভোগ বেড়েছে। অনেকেই বাধ্য হয়ে নগদ টাকায় কেনাবেচা করছেন। পাশাপাশি ইন্টারনেটনির্ভর যোগাযোগের পাশাপাশি সাধারণ ফোন কলেও বিঘ্ন ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে।


ভারতে গুজব ও সহিংসতা ঠেকাতে বিভিন্ন সময় নির্দিষ্ট এলাকায় ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হলেও এবার এ-সংক্রান্ত নির্দেশনা গোপন রাখা হয়েছে।


সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী, ইন্টারনেট বন্ধের কারণ জনসমক্ষে প্রকাশ করা বাধ্যতামূলক। তবে এবার সেই নির্দেশনা অনুসরণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। কোনো আগাম ঘোষণা ছাড়াই ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ায় সরকারের এ পদক্ষেপের কড়া সমালোচনা করেছে ডিজিটাল অধিকার রক্ষা সংগঠনগুলো।


এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‘শিক্ষামন্ত্রীকে অপসারণ না করলে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ’

যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল মোদি সরকার

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপির

দিল্লিতে তীব্র হচ্ছে বিক্ষোভ, সকালে বিশেষ ঘোষণা দিলেন মোদি

‘ককরোচ’ আন্দোলন নিয়ে আতঙ্কে মোদি সরকার

কানে কানে পুলিশ বলেছে ‘মোদি সরকারের পতন ঘটাও’

ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: হেগসেথ

শিক্ষার্থীদের বিক্ষোভে সমর্থন, দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

সর্বাধিক পঠিত

মুসলিম ব্রাদারহুডের কয়েকটি শাখাকে ‘সন্ত্রাসী সংগঠন’ তকমা দিচ্ছে ট্রাম্প

ইরান-ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ফের ইরানে ভূমিকম্প, তবে কি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে তেহরান!

দূতাবাস কর্মীদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের

তেহরানের মিসাইল অংকে বিপাকে ট্রাম্প: ২৪ লাখের পিছনে আমেরিকার ব্যয় ৪৯ কোটি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোজতবা

ব্রাজিল টানা ভারী বৃষ্টিতে বন্যায়: নিহত ১৪, নিখোঁজ প্রায় ৪৫

যে শর্তে হরমুজ প্রণালি খুলে দিল ইরান

যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলা, গাজায় নিহত ছাড়াল ৭০ হাজার

‘যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে সেই সিদ্ধান্ত নেবে ইরান’