ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: হেগসেথ

Post Image

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে ৩৭.৫ বিলিয়ন ডলার। মে মাসে দেওয়া সর্বশেষ হিসাবের তুলনায় এই ব্যয় প্রায় ৮ বিলিয়ন ডলার বেড়েছে। খবর বিবিসির।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মঙ্গলবার (২১ জুলাই) সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটিতে এ তথ্য জানান। 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় সংঘাত শুরুর পর প্রথমবারের মতো সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে হাজির হয়ে হেগসেথ বলেন, কংগ্রেস জরুরি ভিত্তিতে অতিরিক্ত অর্থায়ন অনুমোদন না দিলে সামরিক প্রশিক্ষণ কার্যক্রম সীমিত করতে হবে।

তিনি জানান, তার বিভাগ ৮৭ বিলিয়ন ডলার অতিরিক্ত অর্থায়ন চেয়েছে, যার মধ্যে ৬৭ বিলিয়ন ডলার মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানের জন্য বরাদ্দ করার প্রস্তাব রয়েছে।



হেগসেথ বলেন, আমরা একটি বিপজ্জনক বিশ্বে বাস করছি, এবং এই পরিস্থিতিতে দ্রুত ও সাহসী পদক্ষেপ প্রয়োজন।


তিনি আরও বলেন, এই অর্থ না পেলে আমরা সেনাসদস্যদের বেতন পরিশোধ, দ্রুত সরঞ্জাম ও গোলাবারুদ পুনরায় মজুত এবং গুরুত্বপূর্ণ সামরিক অভিযান নির্বিঘ্নে পরিচালনার সক্ষমতায় ঘাটতির মুখে পড়ব।


এর আগে, হোয়াইট হাউস এপ্রিল মাসে আগামী অর্থবছরের জন্য পেন্টাগনের উদ্দেশ্যে ১.৫ ট্রিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাব কংগ্রেসে পাঠায়। এটি অনুমোদিত হলে আধুনিক ইতিহাসে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।


এদিকে, মঙ্গলবার যুক্তরাষ্ট্র টানা ১১তম দিনের মতো ইরানে হামলা চালায়। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‘ককরোচ’ আন্দোলন নিয়ে আতঙ্কে মোদি সরকার

কানে কানে পুলিশ বলেছে ‘মোদি সরকারের পতন ঘটাও’

ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: হেগসেথ

শিক্ষার্থীদের বিক্ষোভে সমর্থন, দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

সিজেপির কর্মসূচি নিয়ে নরেন্দ্র মোদিকে একহাত নিলেন রাহুল গান্ধী

দিল্লির ছাত্র আন্দোলনে যোগ দিচ্ছেন কৃষকরা, বিপাকে মোদী সরকার

দিল্লিতে আজও নেমেছেন বিক্ষোভকারীরা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

ভারতে আন্দোলন ঘিরে অভিনেত্রী স্বরার স্বামী গ্রেপ্তার, বলিউডের নিন্দা

সর্বাধিক পঠিত

দূতাবাস কর্মীদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের

মুসলিম ব্রাদারহুডের কয়েকটি শাখাকে ‘সন্ত্রাসী সংগঠন’ তকমা দিচ্ছে ট্রাম্প

ইরান-ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ফের ইরানে ভূমিকম্প, তবে কি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে তেহরান!

তেহরানের মিসাইল অংকে বিপাকে ট্রাম্প: ২৪ লাখের পিছনে আমেরিকার ব্যয় ৪৯ কোটি

ব্রাজিল টানা ভারী বৃষ্টিতে বন্যায়: নিহত ১৪, নিখোঁজ প্রায় ৪৫

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোজতবা

যে শর্তে হরমুজ প্রণালি খুলে দিল ইরান

‘যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে সেই সিদ্ধান্ত নেবে ইরান’

যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলা, গাজায় নিহত ছাড়াল ৭০ হাজার