সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

Post Image

'দেশ গড়তে জুলাই জাগরণ' কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর জলঢাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জলঢাকা মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আবু সাঈদ লিয়ন। এ সময় উপস্থিত ছিলেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সদস্যসচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সমর্থক।

পথসভায় নাসীরুদ্দীন পাটোয়ারী দেশের বিভিন্ন খাতে অনিয়ম, দুর্নীতি ও সুশাসনের ঘাটতির সমালোচনা করেন। তিনি অভিযোগ করে বলেন, নদীতে পর্যাপ্ত পানি না থাকলেও সারাদেশে খাল খননের নামে বালু ও মাটি লুটপাট করা হচ্ছে। তার দাবি, উন্নয়ন প্রকল্পের আড়ালে প্রাকৃতিক সম্পদ লুটপাটের কারণে পরিবেশ ও জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, দেশের বিমানবন্দরগুলোতে প্রায় প্রতিদিনই প্রবাসী বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরছে, যা বিদেশে কর্মরত শ্রমজীবী মানুষের দুর্দশার প্রতিচ্ছবি। পাশাপাশি তিনি দাবি করেন, মৃত ব্যক্তিদের নামেও বিএনপির কৃষক কার্ড দেওয়া হচ্ছে।

নাসীরুদ্দীন পাটোয়ারী আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন এবং জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিত করাই জাতীয় নাগরিক পার্টির মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে দলটি দেশব্যাপী গণসংযোগ, পদযাত্রা ও জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছে। তিনি স্থানীয় জনগণকে পরিবর্তনের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সভায় এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতারাও দলীয় রাজনৈতিক দর্শন, রাষ্ট্র সংস্কারের প্রস্তাব এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

এনসিপি নেতারা জানান, 'দেশ গড়তে জুলাই জাগরণ' কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ধারাবাহিকভাবে পদযাত্রা, পথসভা ও গণসংযোগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে দলের রাজনৈতিক কর্মসূচি এবং রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা তুলে ধরা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধের আহ্বান রিজভীর

বিগত ফ্যাসিবাদের মতো আচরণ করছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: ইরান

বিরোধী দলের এমপিদের বঞ্চিত করছে সরকার: ডা. মাহমুদা মিতু

বিএনপি জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল

মেধাবীরা রাজনীতিতে এলে রাষ্ট্র আরও ভালোভাবে পরিচালিত হবে: শিবির সভাপতি

হরতাল-অবরোধের মতো কর্মসূচির প্রস্তুতি রয়েছে: নাহিদ

সর্বাধিক পঠিত

দলীয় পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জোনায়েদ সাকি

প্রতিপক্ষ পেছন থেকে আঘাত করছে : রিজওয়ানা হাসান

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়ন বৈধ ঘোষণা

সুদানে বাংলাদেশি সেনাদের হতাহতের ঘটনায় রেজাউল করিমের শোক

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

প্রার্থিতা ফিরে পেয়ে তাসনিম জারার স্ট্যাটাস

কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বাজেট হবে জনগণের কল্যাণে: অর্থমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

মার্কেটিং কনসালটেন্ট নাসীরুদ্দীনের ৪০ লাখ টাকার সম্পদ

আরো ২৬ নেতাকর্মীকে বহিষ্কার করল বিএনপি