কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

Post Image

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সব সময় হাসিমুখে থাকেন। নানা প্রশ্নের উত্তর দেন সুন্দর রসিকতা করেও। আজ হারের পর এক প্রশ্নে শিশুদের মতো কেঁদেছেন মেসিদের কোচ। প্রাশ্নের উত্তর দিতে দিতে এক পর্যায়ে কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করেন।

আর্জেন্টিনার এক সাংবাদিক স্কালোনিকে তার ভবিষ্যত নিয়ে প্রশ্ন করেন। এটাই তাকে আবেগী করে তোলে। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, 'আমার কিছুটা সময় প্রয়োজন সিদ্ধান্তের জন্য। তবে সুন্দর একটি গ্রুপ ছিল। সবার সাথে সবার বোঝাপড়াও অসাধারণ। এই গ্রুপটি নতুন করে পাওয়া আর হয়তো হবে না।'

স্কালোনি টানা দুই বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ ছিলেন। পরবর্তী বিশ্বকাপ বা সামনে আর্জেন্টিনার কোচিং করাবেন কি না খানিকটা অনিশ্চিত। পাশাপাশি আগামী বিশ্বকাপে কোচিং করালেও মেসিসহ আরো কয়েকজন খেলোয়াড়কে না পাওয়ার সম্ভাবনা বেশি। ফাইনালে হার এবং সামগ্রিক বিষয় নিয়ে আবেগী ছিলেন স্কালোনি।

স্পেনের বিপক্ষে ফাইনালে আর্জেন্টিনা অনেকটা বেশি আলোচনায় ছিল। মাঠে একেবারে ভিন্ন চিত্র ছিল। রানার্সআপ হয়ে হার স্বাভাবিকভাবে মেনে নিয়েছেন কোচ, ‘আমাদের চেয়ে স্পেন বেটার ছিল। তারা জয়ী হওয়ায় অভিনন্দন।’

ফাইনালে হারলেও তার ফুটবলারদের প্রশংসা ঠিকই করেছেন স্কালোনি। এ বিষয়ে বলেন, ‘আমার ফুটবলাররা টুর্নামেন্ট জুড়ে তাদের সেরা নৈপুণ্য দেখিয়েছে। সবাই সবার সর্বোচ্চটাই দিয়েছে।’

সর্বশেষ খবর

কোনো গোল অ্যাসিস্ট ছাড়াই যে কারণে গোল্ডেন বল জিতলেন রদ্রি

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় বিশ্বব্যাপী ক্ষতি ১৭০০ কোটি ডলার

মেসি-ইয়ামালের আলিঙ্গনে ফুটবল দেখল প্রজন্ম বদলের ছবি

আর্জেন্টিনার খেলা দেখে দুই হার্টের রোগীর মৃত্যু

ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো

রানার্সআপ হয়ে কত টাকা পেল মেসির আর্জেন্টিনা

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

সর্বাধিক পঠিত

ঢাকা ক্যাপিটালসকে পাত্তাই দিলো না চট্টগ্রাম রয়্যালস

তামিমকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক

উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরিতে রাজশাহীকে জেতালেন শান্ত

যৌন হয়রানির প্রতিবেদনে অসন্তুষ্ট জাহানারা

দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে ফাইনালে নিউজিল্যান্ড

ম্যাচের মধ্যে ইফতার করার সুযোগ থাকবে ইংলিশ ফুটবলে

পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় খেলতে যেতে হবে ভারতকে

আজ টিভিতে যে খেলা দেখবেন

ইংল্যান্ডের কাছে হারল শ্রীলঙ্কা

একটুর জন্য বিশ্বরেকর্ড গড়তে পারলেন না শান্ত