শিবির সভাপতি সাদ্দাম

‌‘আবু সাঈদের চেতনা নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচারের পক্ষে জাগিয়ে তুলছে’

Post Image

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরে ইসলাম সাদ্দাম বলেছেন, শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ও চেতনা নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার এবং সত্যের পক্ষে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাচ্ছে।

বৃহস্পতিবার জুলাই শহীদ দিবস ও আবু সাঈদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জে তাঁর কবর জিয়ারত ও দোয়া শেষে তিনি এ কথা বলেন।

সাদ্দাম বলেন, আবু সাঈদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। তাঁর চেতনা আজ দেশের তরুণ সমাজকে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করছে। শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শিবির সভাপতি আরও বলেন, যারা ইসলামের পথে শহীদ হয়, তাদের তোমরা তাঁদের নিহত বলো না। আবু সাঈদ শুধু বাংলাদেশের নন, তাঁর নাম সারা বিশ্বে পরিচিত। তিনি সাহসের প্রতীক, তরুণ প্রজন্মকে জাগিয়ে তোলার প্রতীক। তাঁর আত্মত্যাগই জুলাই বিপ্লবকে বেগবান করেছিল। দুই হাত প্রসারিত করে তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তিনি বিশ্বাস করেছিলেন, জীবন দিতে হলেও ফ্যাসিবাদকে বিদায় জানাতে হবে। এ ভূখণ্ডের কোনো ন্যায্য আন্দোলন কখনো ব্যর্থ হয়নি।

এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‌‘আবু সাঈদের চেতনা নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচারের পক্ষে জাগিয়ে তুলছে’

‘জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের প্রতি ছাত্রদল বেইমানি করবে না’

‘ভারতকে খুশি করার জন্য সংবিধান বানিয়েছিল শেখ মুজিব’

হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন ১৮ বারের মতো পেছাল

ডাকসুকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ‘অসহযোগিতা’, জামায়াত আমিরের উদ্বেগ

১০ বোর্ডে পরীক্ষা, দুপুরে রাজধানীতে লংমার্চ

জুলাই শহীদদের কাছে চিরঋণী জাতি: বিরোধীদলীয় নেতা

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে শুনানি ৩০ সেপ্টেম্বর

সর্বাধিক পঠিত

‘মুক্তিযুদ্ধ নিয়ে আপনার বাবাকে কবর থেকে ক্ষমা চাইতে বলেন’

ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল

একটি দলের বড় বড় অনিয়ম প্রশাসনের চোখে পড়ে না: নাসীরুদ্দীন

সন্ধ্যায় নির্বাচনি ইশতেহার ঘোষণা দেবে জামায়াত

তারেক রহমানের সঙ্গে মঞ্চে বহিষ্কৃত সাক্কু!

তারেক রহমানের অপেক্ষায় উত্তরায় কানায় কানায় পূর্ণ সভাস্থল

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সন্দ্বীপে জামায়াতের প্রার্থীকে শোকজ

‘জামায়াত পরিশুদ্ধ না হলে বীরবিক্রম এবং মুক্তিযোদ্ধা তাদের সঙ্গে গেল কীভাবে?’

দলীয় পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জোনায়েদ সাকি

বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?