জুলাই শহীদদের কাছে চিরঋণী জাতি: বিরোধীদলীয় নেতা

Post Image

জুলাই আন্দোলনের শহীদরা নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে এ জাতিকে এক মহৎ ঋণে আবদ্ধ করে গেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


তিনি বলেন, আমরা তাদের কাছে চিরঋণী। আজ আমাদের শপথ নিতে হবে- শহীদদের এই রক্ত যেন কোনোভাবেই বৃথা না যায়। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়বিচারভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার মাধ্যমেই কেবল আমরা তাদের এই ঋণ আংশিক পরিশোধ করতে পারি।


মঙ্গলবার (১৪ জুলাই) আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস উপলক্ষে এক বিবৃতিতে জামায়াতের আমির এসব কথা বলেন। ‘জুলাই শহীদ’ দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার জন্য দলের সব শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।


বিবৃতিতে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান ও তাদের রুহের মাগফিরাত কামনা এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, ‘জুলাই শহীদ’ দিবস আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবময় ও বেদনাবিধুর দিন। এই দিনে যারা বৈষম্য, জুলুম-নির্যাতন ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে এবং ন্যায়ভিত্তিক সমাজ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে শাহাদাত বরণ করেছেন তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।


তিনি বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা আন্দোলনের সময় রংপুরে আবু সাঈদের নিহত হওয়ার ঘটনা আন্দোলনকে দেশব্যাপী গণআন্দোলনে রূপ দেয়। পরে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে এসে আন্দোলনে যুক্ত হন। ওই আন্দোলন পরবর্তী সময়ে শেখ হাসিনা সরকারের পতনের এক দফা আন্দোলনে পরিণত হয়। আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে দেড় হাজার মানুষ শহীদ এবং প্রায় ৩০ হাজার মানুষ আহত হন।


জামায়াতের আমির বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার দীর্ঘ সাড়ে ১৬ বছরের শাসনের অবসান ঘটে। এর ফলে দেশের মানুষ স্বৈরশাসন থেকে মুক্তি পেয়ে স্বাধীনভাবে মতপ্রকাশ ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পেয়েছে, যা জুলাই গণআন্দোলনের অর্জন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জুলাই শহীদদের কাছে চিরঋণী জাতি: বিরোধীদলীয় নেতা

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে শুনানি ৩০ সেপ্টেম্বর

তিন দফা দাবিতে মিছিল নিয়ে শিক্ষা বোর্ড যাচ্ছে একদল শিক্ষার্থী

বন্যায় মানুষ মারা যাচ্ছে, আর প্রধানমন্ত্রী গেলেন বরিশালে: পাটওয়ারী

চট্টগ্রামের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি, বিরোধী দলের ওয়াকআউট

জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম

মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়: রুমিন ফারহানা

সর্বাধিক পঠিত

‘আমার মা বাংলার মাটি থেকে চলে গেছেন’

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপি থেকে স্থায়ী বহিষ্কার

দেশকে দিল্লির সেবাদাস মুক্ত করতে ১১ দলের প্রার্থীদের ভোট দিন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সন্দ্বীপে জামায়াতের প্রার্থীকে শোকজ

‘মুক্তিযুদ্ধ নিয়ে আপনার বাবাকে কবর থেকে ক্ষমা চাইতে বলেন’

বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি: সালাহউদ্দিন

৫ শতাংশ কোটা রেখে নিয়োগ মেধার ভিত্তিতেই হওয়া উচিত : তারেক রহমান

৩ আসনের 'বিশৃঙ্খল কেন্দ্রে' ভোট স্থগিত চায় ১১ দলীয় জোট

১৭ বছরের অত্যাচারের নতুন রূপ দেখেছি গত ১৬ মাসে: আসিফ মাহমুদ

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা মর্মাহত ও ক্ষুব্ধ’