মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়: রুমিন ফারহানা

Post Image

মাদকদ্রব্য বহনকারীরাই মাদক মামলায় বারবার ধরা পড়ে, কিন্তু মাদক কারবারি বা তাদের পরিবারের সদস্যরা সংসদে যায় বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

আজ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল-২০২৬ পাসের জন্য উত্থাপনের পর বিলটির ওপর জনমত যাচাই-বাছাইয়ের প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে রুমিন ফারহানা এ অভিযোগ করেন। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।

রুমিন ফারহানা বলেন, প্রতিদিন আমরা যে মামলাগুলো দেখি সেখানে দেখা যায় ক্যারিয়াররাই (বাহক) বার বার ধরা পড়ে ৷ কিন্তু বদির মতো যারা ব্যবসার সঙ্গে জড়িত হিসেবে সব সরকারি দফতরের রিপোর্টে উঠে আসে, তারা সংসদে যায়, তারা যেতে না পারলে তাদের পরিবারের সদস্যরা সংসদে যায় ৷

তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত না আমরা যারা সরাসরি মাদকের ব্যবসায় যুক্ত এবং যাদের হাত দিয়ে মাদক বাংলাদেশে প্রবেশ করে টেকনাফ দিয়ে, সেই মানুষগুলো, মূলহোতাদের ধরতে না পারবো, আমার মনে হয় না কোনো আইন দিয়ে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। আইন যথেষ্ট শক্ত, মাত্র ২৫ গ্রাম এর ওপরে মাদক পেলেই যাবজীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়। কিন্তু তারপরেও কী করে লাখ লাখ পিস ইয়াবা কিংবা কয়েক কেজি হেরোইনসহ ক্যারিয়াররা যখন ধরা পড়ে আমরা কিন্তু তার ওপরে আর উঠতে পারি না ৷

এর আগে, গত মাসের ২৭ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারি দল বিএনপির সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছিলেন, আগে শুনতাম বদি। এখন তো বদি নাই, বদি তো বধ হয়ে গেছে। এখন ওইখানকার দায়িত্ব কে নিয়েছে? বাড়ির আশপাশের লোক, স্বরাষ্ট্রমন্ত্রীর তো চেনার কথা। এতদিন ওইদিক দিয়ে মাদক আসা বন্ধ হওয়া উচিত ছিল। আইন দিয়ে কোনো কিছু হয় না। আইন কার্যকরী করার জন্য সাহস লাগে, সৎ সাহস লাগে, ইচ্ছা লাগে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি, বিরোধী দলের ওয়াকআউট

জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম

মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়: রুমিন ফারহানা

ছাত্রশিবির ছাড়লেন ভিপি সাদিক কায়েম

এইচএসসি পরীক্ষা পুনর্বিবেচনার আহ্বান ছাত্রদল নেতা হামিমের

বন্যার্তদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিল মিরপুর দক্ষিণ জামায়াত

রাজধানীতে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

আওয়ামী লীগের ইয়াবা ব্যবসা এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে

সর্বাধিক পঠিত

অষ্টম জাতীয় ভোটার দিবস আজ, স্থগিত সব কর্মসূচি

বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা

ভোট ডাকাতির চেষ্টা হলে পালানোর জায়গা পাবেন না : হাসনাত আব্দুল্লাহ

‘আমার মা বাংলার মাটি থেকে চলে গেছেন’

বিভিন্ন জায়গায় প্রচুর বোরকা-নেকাব বানানোর তথ্য পাচ্ছি: মাহদী আমিন

‘মুক্তিযুদ্ধ নিয়ে আপনার বাবাকে কবর থেকে ক্ষমা চাইতে বলেন’

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সন্দ্বীপে জামায়াতের প্রার্থীকে শোকজ

নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপি থেকে স্থায়ী বহিষ্কার

দেশকে দিল্লির সেবাদাস মুক্ত করতে ১১ দলের প্রার্থীদের ভোট দিন