৫ শতাংশ কোটা রেখে নিয়োগ মেধার ভিত্তিতেই হওয়া উচিত : তারেক রহমান

Post Image

সরকারি সব ধরনের নিয়োগের ক্ষেত্রে ৫ শতাংশ কোটা রেখে বাকি সব নিয়োগ মেধার ভিত্তিতে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামের র‌্যাডিসন ব্লু বে ভিউ হোটেলের মেজবান হলে 'ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান'-এ যোগ দিয়ে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, ‘একাত্তর ও চব্বিশে কে কোন ধর্মের বা জাতির, সেটা কেউই দেখেনি। ৫ শতাংশ কোটা রেখে বাকি সব মেধার ভিত্তিতেই হওয়া উচিত। সমতল বা পাহাড়ে সবার সমান সুযোগ তৈরি করতে হবে।’

কৃষকদের ব্যাপারে তিনি বলেন, ‘বর্তমানে কৃষকদের নানা রকম সাবসিডি দেওয়া হয়। বিএনপি ক্ষমতায় গেলে কৃষক কার্ডের মাধ্যমে তথ্য সংগ্রহ করে সরাসরি কার্যকর সহায়তা দেওয়া হবে। দেশে সিন্ডিকেট বলতে যেটা রয়েছে, সেখানে কিছু মানুষ অনৈতিক প্রবেশ করে অনৈতিক কাজ করছে। আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসতে পারি।’

দেশে জাহাজ তৈরি শিল্প গড়ে তোলার বিষয়ে তিনি বলেন, ‘ব্লু ইকোনমি বলতে যদি শুধু মাছ ধরা বোঝায়, সেটা সামুদ্রিক অর্থনীতির অংশমাত্র, এটাকেও ব্যবস্থাপনায় আনতে হবে। এই অর্থনীতিকে সঠিক ব্যবস্থাপনায় আনতে পারলে ব্যাপক সম্ভাবনা আছে।’

যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অসৎ ব্যবসায়ী অতিরিক্ত প্রিজারভেটিভ প্রয়োগ করে খাদ্যে ভেজাল সৃষ্টি করেন। সরকার একা সবকিছু করতে পারে না, তাদের বিরুদ্ধে সবার অংশগ্রহণ জরুরি। নানা বিষয়ে নানা মত থাকবে, আলোচনা হবে। কিন্তু ভেজালের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

তরুণদের পরামর্শ দিয়ে তারেক রহমান বলেন, ‘আমাদের তরুণদের মতো মেধাবীরা যে দেশে রয়েছে, সেখানে হতাশ হওয়ার মতো কিছু নেই। আপনারা কথা বলবেন, আমরা বাস্তবায়নের দিকে নিয়ে যাব।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে শুনানি ৩০ সেপ্টেম্বর

তিন দফা দাবিতে মিছিল নিয়ে শিক্ষা বোর্ড যাচ্ছে একদল শিক্ষার্থী

বন্যায় মানুষ মারা যাচ্ছে, আর প্রধানমন্ত্রী গেলেন বরিশালে: পাটওয়ারী

চট্টগ্রামের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি, বিরোধী দলের ওয়াকআউট

জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম

মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়: রুমিন ফারহানা

ছাত্রশিবির ছাড়লেন ভিপি সাদিক কায়েম

সর্বাধিক পঠিত

বিভিন্ন জায়গায় প্রচুর বোরকা-নেকাব বানানোর তথ্য পাচ্ছি: মাহদী আমিন

‘আমার মা বাংলার মাটি থেকে চলে গেছেন’

দেশকে দিল্লির সেবাদাস মুক্ত করতে ১১ দলের প্রার্থীদের ভোট দিন

‘মুক্তিযুদ্ধ নিয়ে আপনার বাবাকে কবর থেকে ক্ষমা চাইতে বলেন’

বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি: সালাহউদ্দিন

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপি থেকে স্থায়ী বহিষ্কার

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সন্দ্বীপে জামায়াতের প্রার্থীকে শোকজ

৫ শতাংশ কোটা রেখে নিয়োগ মেধার ভিত্তিতেই হওয়া উচিত : তারেক রহমান

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা মর্মাহত ও ক্ষুব্ধ’

১৭ বছরের অত্যাচারের নতুন রূপ দেখেছি গত ১৬ মাসে: আসিফ মাহমুদ