আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সন্দ্বীপে জামায়াতের প্রার্থীকে শোকজ

Post Image

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের নির্বাচনি লড়াইয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ১০ দলীয় জোটের প্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলা উদ্দিন শিকদারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। নির্বাচনি অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন বুধবার এই নোটিশ জারি করেন।

আসনটির বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশার পক্ষে তার চিফ এজেন্ট মো. আলমগীর হোছাইন একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে- আলা উদ্দিন শিকদার নির্বাচনি আচরণবিধি তোয়াক্কা না করে নিজের নির্বাচনি প্রচার গাড়িতে বিধি-বহির্ভূতভাবে পিভিসিতে প্রিন্ট করা ব্যানার ব্যবহারসহ ২০টিরও বেশি ডিজিটাল বিলবোর্ড স্থাপন করেছেন। এছাড়াও প্রচারণার কাজে একসাথে ১২টি মাইক (লাউডস্পিকার) ব্যবহারের উল্লেখ রয়েছে নোটিশটিতে। কর্তৃপক্ষের মতে, এসব কর্মকাণ্ড নির্বাচনি আচরণবিধির ৭ (খ) এবং ১৭ (১) ধারার সুস্পষ্ট লঙ্ঘন।

নোটিশে অভিযুক্ত প্রার্থীকে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বা নির্বাচন কমিশনে সুপারিশ পাঠানো হবে না— নির্দিষ্ট সময়ের মধ্যে তার কারণ ব্যাখ্যা করতে বলা হয়।

ইতোমধ্যেই সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এই নোটিশটি প্রার্থীর নিকট পৌঁছে দিতে এবং জারিকৃত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এছাড়া বিষয়টি অবগত করার জন্য নির্বাচন কমিশন সচিবালয় এবং জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অনুলিপি পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

গৌতম বুদ্ধের বাণী ধারণ করলে শান্তির সমাজ গড়ে উঠবে: রিজভী

প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন যারা

ইসলামকে বিজয়ী করতে হবে, এর মাধ্যমেই কেবল বৈষম্যহীন সমাজ সম্ভব: মামুনুল হক

আওয়ামী লীগকে ফেরাতে যা করা দরকার, তাই করছে বিএনপি : নাহিদ

প্রধানমন্ত্রীর সঙ্গে যারা আছেন, তাদের গালাগালি করা ছাড়া আর কোনো যোগ্যতা নেই: কর্নেল অলি

আত্মহত্যা নয়, হানি ট্র্যাপে ফেলে শিহাবকে হত্যার অভিযোগ, প্রধান আসামী মাহজাবিনের জামিনে ক্ষুদ্ধ পরিবার

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হেফাজত নেতা

সর্বাধিক পঠিত

প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, জুলকারনাইন লিখলেন— একটু বিব্রতকর না?

বিএনপি ক্ষমতায় গেলে চট্টগ্রাম হবে বাণিজ্যিক রাজধানী

রাজনীতি নিয়ে নিজের অবস্থানে অনড় সাকিব

পাঁচ দফা দাবিতে জামায়াতসহ আট দলের বিক্ষোভ আজ

‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে অবৈধ ঘোষণা করবে আদালত’

‘মিনি পার্লামেন্ট’ থেকে ন্যাশনাল পার্লামেন্টে নুর-আখতার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে নিয়ে উপজেলা সহকারী কমিশনারের ইফতার

ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত

রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

মিরপুর-কাফরুলবাসীর ভোট যাবে ‘আগামীর প্রধানমন্ত্রী’র পক্ষে