শেখ হাসিনার দণ্ড কার্যকর না হলে দায় বিএনপিকেই নিতে হবে: সার্জিস আলম

Post Image

শেখ হাসিনার দণ্ড কার্যকর না হলে এর দায় বিএনপিকেই নিতে হবে- এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চলের) সার্জিস আলম। এছাড়া, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ও তার দলের নেতাদের সঙ্গে গোপন আঁতাতের অভিযোগ করেন তিনি।

আজ শুক্রবার রাত রাজশাহীতে অনুষ্ঠিত এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি তিনি এসব কথা বলেন। রাত সাড়ে আটটায় নগরীর আলুপট্টি মোড় থেকে পদযাত্রাটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় সারজিস আলম বলেন, সরকারের প্রতিমন্ত্রীরা এখন যে পরিমান দুর্নীতি করছে তা আওয়ামী লীগ সময়ের চেয়ে কোন অংশেই কম নয়।

সমাবেশে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ এমপি, যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজ, জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক মনিরা শারমিন ও এনসিপির রাজশাহী মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলী।

এ সময় বক্তারা বলেন, এক সাগর রক্তের বিনিময়ে দাঁড়িয়ে আছে আজকের বাংলাদেশ। এই বাংলাদেশের কেবলা আর কখনো দিল্লি, পিণ্ডি কিংবা লন্ডনের দিকে ফিরবে না। নিজস্ব শক্তিতে দাঁড়িয়েছে বাংলাদেশ। এই বাংলাদেশে আর কখনো আওয়ামী লীগের ঠাঁই হবে না।

এর আগে পদযাত্রায় অংশ নিতে বিকেল থেকেই নগরীর বিভিন্নস্থান থেকে নেতাকর্মীরা জড়ো হন। দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে পদযাত্রা।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

শেখ হাসিনার দণ্ড কার্যকর না হলে দায় বিএনপিকেই নিতে হবে: সার্জিস আলম

ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন নজরুল ইসলাম খান

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার কারণ জানালেন জুমা

টেকনাফ থেকে তেঁতুলিয়া পদযাত্রায় ফাহিম মুনতাসির

শেখ হাসিনার মতো প্রশাসনকে যারা অপব্যবহার করবে তাদেরও পতন হবে: সার্জিস আলম

বন্যায় ভূমিধসকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

প্রাথমিকে কুরআন তিলাওয়াত শেখাতে নূরানী শিক্ষক নিয়োগের দাবি জামায়াত এমপির

সর্বাধিক পঠিত

আবারও পদত্যাগের মিছিল এনসিপিতে

পাটওয়ারীর বিরুদ্ধে মামলা, বিএনপি নেতা আশরাফুলকে শোকজ

যুবক বন্ধুরা তৈরি হয়ে যাও, আগামীর বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব

বাংলাদেশের নির্বাচনের ফল পাল্টে দেবে দ. এশিয়ার ভূরাজনীতি, বেকায়দায় ভারত

বক্তব্যের সময় রুমিন ফারহানার অশোভন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার নিন্দা

রাজশাহীর চার জেলায় কাল জামায়াত আমিরের জনসভা

রক্ত লাগলে রক্ত দেব, তবুও একটা ভোট চুরি করতে দেব না : সারজিস

হাদির হত্যাকারীদের বিচারে সরকারের স্পষ্ট বক্তব্যের দাবি

আমরা জাতির শাসক হবো না, সেবক হবো: মাসুদ সাঈদী

‘আমার মা বাংলার মাটি থেকে চলে গেছেন’