রোনালদোকে তার সতীর্থরাই সহযোগিতা করেননি: বিশ্বকাপজয়ী জোরকায়েফ

Post Image

বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর ক্রিশ্চিয়ানো রোনালদো ও দলটির পারফরম্যান্স নিয়ে বিতর্কের মধ্যে নতুন মন্তব্য করেছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফুটবলার ইউরি জোরকায়েফ। তার মতে, পর্তুগালের খেলোয়াড়রা রোনালদোকে কার্যকরভাবে কাজে লাগাতে পারেননি।

টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া বক্তব্যে জোরকায়েফ বলেন, দলের সামগ্রিক খেলার ধরন রোনালদোর জন্য অনুকূল ছিল না। তার মতে, সতীর্থদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ায় পর্তুগিজ তারকা নিজের সামর্থ্যের পুরোটা দেখানোর সুযোগ পাননি।

ফরাসি গণমাধ্যম আরএমসি-কে দেয়া সাক্ষাৎকারে জোরকায়েফ বলেন, ‘আপনি যদি ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে নেন, তাহলে পুরো দলকে তার জন্য খেলতে হবে। কিন্তু পর্তুগালের ক্ষেত্রে সেটি একেবারেই দেখা যায়নি। বরং মনে হয়েছে, সতীর্থরাই তাকে কার্যত সহযোগিতা করেনি। তারা তাকে সেরা পারফরম্যান্স দেয়ার মতো পরিস্থিতিই তৈরি করে দেয়নি।

তিনি আরও বলেন, রোনালদোর খেলার ধরন বহু বছর ধরেই সবার জানা। তাই তাকে দলে নেয়ার পর ভিন্ন কিছু আশা করা বাস্তবসম্মত নয়।

জোরকায়েফের ভাষায়, ‘আমরা সবাই জানি রোনালদো কীভাবে খেলে। সে সবসময় একই ধরনের ফুটবল খেলেছে। তাহলে তারা কী আশা করেছিল, সে হঠাৎ করেই নিজের খেলার ধরন বদলে ফেলবে? যদি তাকে দলে নেয়ার সিদ্ধান্ত নেন, তাহলে দলকেও তার শক্তির জায়গাগুলোকে কেন্দ্র করেই গড়ে তুলতে হবে। আর যদি সেটা না করতে চান, তাহলে তাকে দলে ডাকাই উচিত নয় বা মাঠে নামানো উচিত নয়।’

জোরকায়েফের মতে, রোনালদোকে দলে রেখেও তার উপযোগী কৌশল প্রয়োগ না করাই ছিল পর্তুগালের অন্যতম বড় ভুল।

সর্বশেষ খবর

বাংলাদেশ ও আফগানিস্তানের বিশ্বকাপ নিশ্চিত

স্ত্রী ও সন্তানদের টাকা পাঠাতে পারছি না, কোচের স্ট্যাটাসে বিব্রত বাফুফে

বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

রশিদের ঘূর্ণিতে বিধ্বস্ত আয়ারল্যান্ড

সম্ভবত এটাই শেষ, আরেকটি বিশ্বকাপ খেলার সামর্থ্য নেই’

শেখ হাসিনার সঙ্গে ডিসেম্বরে দেশে ফেরার চেষ্টা করবো: রয়টার্সকে সাকিব

রিয়ালের সঙ্গে ২০৩২ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন ভিনিসিয়ুস

অস্ট্রেলিয়া একাদশের সামনে দিশেহারা মুশফিকরা, মিরাজের সেঞ্চুরিই সান্ত্বনা

সর্বাধিক পঠিত