চট্টগ্রামকে উড়িয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

Post Image


পারল না, এবারও পারল না। চ্যাম্পিয়ন হতে পারল না চট্টগ্রাম রয়্যালস। এর আগে কিংস নামে দুইবার বিপিএলের ফাইনালে খেলে হতাশাই সঙ্গী হয়েছে চট্টগ্রামের।


সর্বশেষ ফরচুন বরিশালের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হওয়া চট্টগ্রাম আজ রাজশাহী ওয়ারিয়র্সের ট্রফি উদযাপন দেখল।


মিরপুরের ফাইনালে ৬৩ রানে হেরেছে অধিনায়ক শেখ মেহেদীর দল। আব্দুল গাফফার সাকলাইনের বলে মুকিদুল ইসলাম মুগ্ধর ক্যাচ এসএম মেহরব ধরা মাত্রই বুনো উল্লাসে মাতেন রাজশাহীর খেলোয়াড়রা। পরে পুরো স্টেডিয়ামের আতশবাজি আর দর্শকদের কড়তালি চ্যাম্পিয়নদের অভিনন্দন জানায়।তাতে দীর্ঘ ৬ বছর পর আবারও বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়ল রাশাহী।


২০১৯ সালে খুলনা টাইগার্সকে ২১ রানে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল সেবার রাজশাহী রয়্যালস নামে খেলা দলটি। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার আন্দ্রে রাসেলের পর এবার রাজশাহী শিরোপা জিতল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। ১৭৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পথ হারায় চট্টগ্রাম। বিনুরা ফার্নান্দোর তোপে ৩৯ রানে ৩ ‍উইকেট হারায় তারা।


শ্রীলঙ্কার বাঁহাতি পেসারের জোড়া উইকেটের বিপরীতে একটি নেন হাসান মুরাদ। বাঁহাতি স্পিনার মুরাদ পরে আরও দুটি নিয়ে চট্টগ্রামের ব্যাটিং অর্ডারই গুঁড়িয়ে দেন। পরে নিয়মিত বিরতিতে উইকেটে হারিয়ে ১১১ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম। শুরুতে জোড়া আঘাত হানা বিনুরা পরে আরও দুটি নেন। তার সর্বোচ্চ ৪ উইকেটের বিপরীতে ৩ উইকেট নেন মুরাদ।

সর্বশেষ খবর

‘এ বছর বিপিএল হচ্ছে না, গত দুই আসরে ক্ষতি ৪০ কোটি’

‘এ বছর বিপিএল হবে না’, বললেন বিসিবি সভাপতি

দ্বিতীয় টেস্টের আগে তানজিদ তামিমকে নিয়ে দুশ্চিন্তা

বাংলাদেশে সম্প্রচার হয়নি ইতিহাসগড়া টেস্ট, সেখানেই দর্শক উপস্থিতির রেকর্ড

ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরাইল

‘আগে কখনও এমন সিদ্ধান্ত নেয়নি’ অস্ট্রেলিয়া, বাধ্য করল বাংলাদেশ!

ইনফান্তিনোর সমালোচনার জেরে বরখাস্ত ফিফার শীর্ষ কর্মকর্তা

বাংলাদেশের জয়ে অস্ট্রেলিয়ায় ক্রিকেট উন্মাদনা, প্রথম দিনের সব টিকিট শেষ

সর্বাধিক পঠিত

আগামী বছরেই বগুড়াতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

সাকিবের মামলা নিষ্পত্তি চেয়ে বিসিবির চিঠি

টিভিতে যে খেলা দেখবেন আজ

মেসির জোড়া গোলে অরল্যান্ডোর মাঠে মায়ামির ইতিহাস

চট্টগ্রামকে উড়িয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, আইসিসিতে চিঠি বিসিবির

বাংলাদেশকে রেকর্ড লক্ষ্য দিল নিউজিল্যান্ড

ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

আজ টিভিতে যে খেলা দেখবেন

লাহোর বিমানবন্দরে আমিনুলকে বিদায় জানালেন পিসিবি সভাপতি