ফাইনাল ম্যাচে মারামারির ঘটনায় আর্জেন্টিনার ৩ ফুটবলার ‘নিষিদ্ধ’

Post Image

আর্জেন্টিনার ফুটবলারদের শাস্তি পাওয়াটা প্রায় নিশ্চিতই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা।

এবার সেটাই এলো। বিশ্বকাপ ফাইনাল শেষে স্পেনের ফুটবলারদের সঙ্গে মারামারি করায় শাস্তি পেলেন আর্জেন্টিনার তিন খেলোয়াড় এবং এক কোচ। বড় শাস্তি পেয়েছেন লিয়ান্দ্রো পারেদেস। আর্জেন্টিনার মিডফিল্ডারকে ১০ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা ডিসিপ্লিনারি কমিশন।

তার সতীর্থ ডিফেন্ডার নাহুয়েল মলিনা ৭ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন আরেক মিডফিল্ডার থিয়াগো আলমাদা। তাদের সঙ্গে কোচ রবার্তো আয়ালা ৩ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। অন্যদিকে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন স্পেনের মিডফিল্ডার গাভি।

শুধু শাস্তি পেয়েই পার পাননি তারা। জরিমানাও গুনতে হবে প্রত্যেককে। বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১০ লাখ টাকা জরিমানা দিতে হবে পারেদেস ও মলিনাকে। আর বাকি তিনজন—আলমাদা, আয়ালা ও গাভিকে ৩৭ লাখ টাকা করে।

ঘরের মাঠে হতে যাওয়া সামনের ২ ম্যাচে ৫০ শতাংশ দর্শক নিয়ে খেলতে হবে প্রতিপক্ষের বিপক্ষে। অবশ্য এক ম্যাচ স্থগিত নিষেধাজ্ঞা রয়েছে। এ ছাড়া ৩ কোটি ৯৩ লাখ টাকাও জরিমানা গুনতে হবে ৩ বারের বিশ্বচ্যাম্পিয়নদের। ফিফার একাধিক ধারা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে। এর মধ্যে খেলাধুলাবহির্ভূত কর্মকাণ্ড প্রদর্শন, দলের অসদাচরণ এবং সমর্থকদের বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি। সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে যেমন ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে ব্যানার প্রদর্শন করেছিল তারা।

ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারার পরেই প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে মারামারিতে জড়ান পারেদেস। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় ভিডিওতে দেখা যায় ম্যাচ শেষ হলে মাঠে স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার গলা ধরে ধাক্কা দেন পারেদেস। সাইড বেঞ্চে থেকে এসে গাভি কিছু বললে তাকেও মাটিতে ফেলে দেওয়ায় হয়। এ সময় পারেদেসের সঙ্গে ছিলেন মলিনা-আলমাদা। পরে দুই দলের কোচ-খেলোয়াড়রা পরিস্থিতি শান্ত করেন।

সর্বশেষ খবর

ফাইনাল ম্যাচে মারামারির ঘটনায় আর্জেন্টিনার ৩ ফুটবলার ‘নিষিদ্ধ’

‘এ বছর বিপিএল হচ্ছে না, গত দুই আসরে ক্ষতি ৪০ কোটি’

‘এ বছর বিপিএল হবে না’, বললেন বিসিবি সভাপতি

দ্বিতীয় টেস্টের আগে তানজিদ তামিমকে নিয়ে দুশ্চিন্তা

বাংলাদেশে সম্প্রচার হয়নি ইতিহাসগড়া টেস্ট, সেখানেই দর্শক উপস্থিতির রেকর্ড

ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরাইল

‘আগে কখনও এমন সিদ্ধান্ত নেয়নি’ অস্ট্রেলিয়া, বাধ্য করল বাংলাদেশ!

ইনফান্তিনোর সমালোচনার জেরে বরখাস্ত ফিফার শীর্ষ কর্মকর্তা

সর্বাধিক পঠিত

টিভিতে যে খেলা দেখবেন আজ

সাকিবের মামলা নিষ্পত্তি চেয়ে বিসিবির চিঠি

মেসির জোড়া গোলে অরল্যান্ডোর মাঠে মায়ামির ইতিহাস

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, আইসিসিতে চিঠি বিসিবির

চট্টগ্রামকে উড়িয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

লাহোর বিমানবন্দরে আমিনুলকে বিদায় জানালেন পিসিবি সভাপতি

বাংলাদেশকে রেকর্ড লক্ষ্য দিল নিউজিল্যান্ড

আজ টিভিতে যে খেলা দেখবেন

ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

মত বদলে ভারতের সঙ্গে খেলতে রাজি পাকিস্তান