সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

Post Image

আন্তর্জাতিক ও ভারতের ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৮ বছর বয়সী লেগ-স্পিনার কারান শর্মা। সম্প্রতি ইউপি টি-টোয়েন্টি লিগের ম্যাচ শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

২০১৪ সালে ভারতের হয়ে ১টি টেস্ট, ২টি ওডিআই এবং ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন কারান শর্মা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেকে তিনি ৪টি উইকেট নেন।

আইপিএলের ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে টানা ৩ বছর ৩টি ভিন্ন দলের হয়ে ট্রফি জেতার অনবদ্য রেকর্ড গড়েন এই ডানহাতি স্পিনার। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ, ২০১৭ সালে মুম্বাই ইন্ডিয়ান্স এবং ২০১৮ সালে চেন্নাই সুপার কিংসে হয়ে শিরোপা জেতেন তিনি। সব মিলিয়ে তিনি মোট ৪টি আইপিএল শিরোপা জিতেছেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৯৭ ম্যাচে ২৭০টি উইকেট এবং ২,৮৬৬ রান করেছেন কারান শর্মা। সেঞ্চুরি রয়েছে দুটি। আর আইপিএলে ৯০ ম্যাচে নিয়েছেন ৮৩টি উইকেট।

খেলোয়াড়ি জীবনের ইতি টেনে ক্রিকেট কোচিং ও অন্যান্য নতুন ভূমিকায় যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন কারান।

সর্বশেষ খবর

শান্তকে নিয়ে সুখবর

শাস্তি পেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ

দুঃসময়ে রোনালদোর পাশে জিদান

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর্ক?

ভারতের বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয় ব্রাজিলের

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

শেষ কবে গোল্ডেন ডাক মেরেছিলেন কোহলি?

ভারত-পাকিস্তান ফাইনালে থাকছেন না নাকভি