স্টার্ক ঝড়েই তছনছ বাংলাদেশ

Post Image

কেমন বোলিং করেছেন মিচেল স্টার্ক? সে প্রশ্নের সহজ উত্তর মিলবে বাংলাদেশের উইকেট পতনের দিকে তাকালে। অজি পেসারের বল যেন আগুনের গোলা হয়ে পড়ছে ম্যাকাইয়ের উইকেটে। সেই আগুনেই পুড়ে ছাই টাইগারদের ব্যাটিং লাইন।

ম্যাচের ৬.৪ ওভারে ১২ রানে ৫ উইকেট হারায় নাজমুল হোসেন শান্তর দল। স্টার্ক প্রথম বলেই শিকার করেন ওপেনার সাদমান ইসলামকে। এনিয়ে টেস্টে চতুর্থবার প্রথম বলে উইকেট পেলেন এই পেসার।

পরের ওভারে টানা দুই উইকেট নিয়ে টপ অর্ডারে ধস নামান স্টার্ক। বল ব্যাট ছুঁয়ে তৃতীয় স্লিপে বেউ ওয়েবস্টারের হাতে ধরা পড়েন তানজিদ হাসান। পরের বলে নাজমুল হোসেন শান্তকে এলবিডব্লিউ করেন অজি পেসার। বাংলাদেশ অধিনায়ক রিভিউ নিলেও আম্পায়ার্স কলে মাঠ ছাড়েন।

স্টার্ককে দ্বিতীয় বলেই চার মেরে রানের খাতা খোলা মুমিনুল হক পঞ্চম ওভারে তার শিকার হন। তার ওয়াইড ইয়র্কারে গালিতে গ্রিনের ক্যাচ হন বাংলাদেশি ব্যাাটার। পরের ওভারে লিটন দাস ওয়েবস্টারের হাত ফসকে জীবন পান। পরের বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। অবশ্য আম্পায়ার আউট দেননি, রিভিউ নিয়ে তাকে ফেরত পাঠায় অজিরা। তাতে ২২ বলে মাত্র ৪ রান দিয়ে ৫ উইকেট নেন স্টার্ক।

তবে স্টার্কের এর চেয়ে দ্রুততম সময়ে টেস্টে ৫ উইকেট নেওয়ার নজির আছে। ২০২৫ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি। মাত্র ১৫ বলে ক্যারিবিয়ানদের ৫ তুলে নিয়েছিলেন তিনি। ১৯ বলে ফাইফার নিয়ে দ্বিতীয় স্থানে তিনজন-আর্নি টোশাক, স্টুয়ার্ট ব্রড, স্কট বোল্যান্ড। ২১ বলে ফাইফার নিয়ে তিনে শেন ওয়াটসন। স্টার্কের সবশেষ কীর্তি এই তালিকায় চতুর্থ স্থানে।

সর্বশেষ খবর

স্টার্ক ঝড়েই তছনছ বাংলাদেশ

ফাইনাল ম্যাচে মারামারির ঘটনায় আর্জেন্টিনার ৩ ফুটবলার ‘নিষিদ্ধ’

‘এ বছর বিপিএল হচ্ছে না, গত দুই আসরে ক্ষতি ৪০ কোটি’

‘এ বছর বিপিএল হবে না’, বললেন বিসিবি সভাপতি

দ্বিতীয় টেস্টের আগে তানজিদ তামিমকে নিয়ে দুশ্চিন্তা

বাংলাদেশে সম্প্রচার হয়নি ইতিহাসগড়া টেস্ট, সেখানেই দর্শক উপস্থিতির রেকর্ড

ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরাইল

‘আগে কখনও এমন সিদ্ধান্ত নেয়নি’ অস্ট্রেলিয়া, বাধ্য করল বাংলাদেশ!

সর্বাধিক পঠিত

সাকিবের মামলা নিষ্পত্তি চেয়ে বিসিবির চিঠি

টিভিতে যে খেলা দেখবেন আজ

মেসির জোড়া গোলে অরল্যান্ডোর মাঠে মায়ামির ইতিহাস

চট্টগ্রামকে উড়িয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, আইসিসিতে চিঠি বিসিবির

আজ টিভিতে যে খেলা দেখবেন

লাহোর বিমানবন্দরে আমিনুলকে বিদায় জানালেন পিসিবি সভাপতি

মত বদলে ভারতের সঙ্গে খেলতে রাজি পাকিস্তান

বাংলাদেশকে রেকর্ড লক্ষ্য দিল নিউজিল্যান্ড

ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া