লাহোর বিমানবন্দরে আমিনুলকে বিদায় জানালেন পিসিবি সভাপতি

Post Image

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে ক্রিকেট বিশ্বে চলমান অস্থিরতার মধ্যেই রোববার অনকেটা হঠাৎ করে পাকিস্তান সফরে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর যোগ দেন আইসিসির সঙ্গে বৈঠকে। এরপর রোববার রাতেই লাহোরে বৈঠক শেষ করে পাকিস্তান ছাড়েন আমিনুল। লাহোর বিমানবন্দরে তাকে বিদায় জানান পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেয় গত ২৪ জানুয়ারি। এরপর বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।

এরপর ১ ফেব্রুয়ারি বিশ্বকাপে ভারত-ম্যাচ বয়কটের ঘোষণা দেয় পাকিস্তান। এর জেরে রোববার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বৈঠক করতে লাহোরে যান আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। সেইসঙ্গে লাহোরে যান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের যে সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), তা থেকে সরে আসতে এবার তিনটি শর্ত সামনে রেখেছে তারা। এসব দাবি মেনে নিলে তবেই বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নামতে রাজি হবে পাকিস্তান—এমনটাই জানাচ্ছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

সর্বশেষ খবর

‘এ বছর বিপিএল হচ্ছে না, গত দুই আসরে ক্ষতি ৪০ কোটি’

‘এ বছর বিপিএল হবে না’, বললেন বিসিবি সভাপতি

দ্বিতীয় টেস্টের আগে তানজিদ তামিমকে নিয়ে দুশ্চিন্তা

বাংলাদেশে সম্প্রচার হয়নি ইতিহাসগড়া টেস্ট, সেখানেই দর্শক উপস্থিতির রেকর্ড

ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরাইল

‘আগে কখনও এমন সিদ্ধান্ত নেয়নি’ অস্ট্রেলিয়া, বাধ্য করল বাংলাদেশ!

ইনফান্তিনোর সমালোচনার জেরে বরখাস্ত ফিফার শীর্ষ কর্মকর্তা

বাংলাদেশের জয়ে অস্ট্রেলিয়ায় ক্রিকেট উন্মাদনা, প্রথম দিনের সব টিকিট শেষ

সর্বাধিক পঠিত

আগামী বছরেই বগুড়াতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

সাকিবের মামলা নিষ্পত্তি চেয়ে বিসিবির চিঠি

টিভিতে যে খেলা দেখবেন আজ

মেসির জোড়া গোলে অরল্যান্ডোর মাঠে মায়ামির ইতিহাস

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, আইসিসিতে চিঠি বিসিবির

চট্টগ্রামকে উড়িয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

বাংলাদেশকে রেকর্ড লক্ষ্য দিল নিউজিল্যান্ড

আজ টিভিতে যে খেলা দেখবেন

লাহোর বিমানবন্দরে আমিনুলকে বিদায় জানালেন পিসিবি সভাপতি

ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া