১১ নম্বরে নেমে সর্বোচ্চ রান ও ৫ উইকেট, শরিফুলই প্রথম

Post Image

ডারউইন টেস্টের প্রথম ইনিংসে হাসান মাহমুদ, আর ম্যাকাই টেস্টে শরিফুল ইসলাম। অস্ট্রেলিয়া সফর অবিস্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের এই দুই পেসারের জন্য। তবে শরিফুল অনন্য এক কীর্তি গড়েছেন, যা টেস্ট ইতিহাসে প্রথম!

বাংলাদেশের টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার পর্যন্ত ধসের মুখোমুখি। তানজিদ হাসান থেকে  শুরু করে মেহেদী হাসান মিরাজরা ব্যাট হাতে ব্যর্থ। ব্যাটারদের ভরাডুবির দিনে শরিফুল যে বড় কোনো ইনিংস খেলেছেন তা নয়। মাত্র ১৪ রান করেন তিনি। তবুও এক বিরল রেকর্ডে নাম লেখা হয়ে গেছে তার। ১১ নম্বরে নেমে ১৩তম ব্যাটার হিসেবে সর্বোচ্চ রান করলেন শরিফুল। ১৯ বলে তিন চারে এই রান করেন তিনি।

১১ নম্বরে নেমে সর্বোচ্চ ইনিংস, শরিফুল কততম?

তার আগে টেস্টে ১১ নম্বরে নেমে সর্বোচ্চ স্কোর করা ব্যাটারদের তালিকায় ছিলেন ১২ জন। ১৮৮৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ফ্রেডেরিক স্পোফোর্ত (৫০) এই কীর্তি গড়েছিলেন। তারপর ১৮৯৬ সালে টম ম্যাককিবিন এই তালিকায় নাম লেখান ১৬ রান করে। এই অস্ট্রেলিয়ানও ইংল্যান্ডের বিপক্ষে সেই ইনিংস খেলেন।

এরপর দক্ষিণ আফ্রিকার বার্ট ভোগলার (৬২*), পাকিস্তানের আসিফ মাসুদ (৩০*), শ্রীলঙ্কার আমেরাসিংহে (৩৪), বাংলাদেশের তালহা জুবায়ের (৩১), ইংল্যান্ডের হার্মিসন (৪২), অস্ট্রেলিয়ার নাথান লায়ন (১৪), অ্যাস্টন অ্যাগার (৯৮), ওয়েস্ট ইন্ডিজের শিলিংফোর্ড (৫৩*), আয়ারল্যান্ডের মুরতাঘ (৫৪*) এবং পাকিস্তানের সাকিব মাহমুদ (৪৯) ১১ নম্বরে নেমে দলের অন্যদের চেয়ে বেশি রান করেন।

কিন্তু শরিফুল যা করেছেন, ওই ১২ জনের কেউই তা করতে পারেননি। ব্যাটিংয়ে সর্বোচ্চ ইনিংস খেলার পর বল হাতে নিজের দায়িত্বও পালন করেছেন যথাযথভাবে। লাঞ্চে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া তাদের প্রথম তিন উইকেটের দুটি হারায় শরিফুলের বলে। তারপর চা বিরতির পর তিনি আরও তিনটি উইকেট তুলে নেন। তাতে টেস্ট ইতিহাসে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে ১১ নম্বরে নেমে সর্বোচ্চ রান ও পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন শরিফুল। দিন শেষ হওয়ার আগে তিনি ৬ উইকেট নিয়েছেন। 

নিজের প্রথম ওভারেই ট্র্যাভিস হেড ও মার্নাস লাবুশেনকে ফেরান শরিফুল। শেষ সেশনে দ্বিতীয় স্পেলে বল হাতে নিয়ে স্টিভ স্মিথকে আউট করে গুরুত্বপূর্ণ জুটি ভাঙেন। তারপর পাঁচ বলের ব্যবধানে আরও তিন উইকেট নেন তিনি। বেউ ওয়েবস্টার ও প্যাট কামিন্সের উইকেট নিয়ে ফাইফারের দেখা পান, পরে মিচেল স্টার্ককে সাজঘরে পাঠান।

সর্বশেষ খবর

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

রেকর্ড গড়ে টানা তৃতীয়বার বর্ষসেরা তরুণ ইয়ামাল

হ্যারি কেইনের হাতে উঠল এবারের ব্যালন ডি’অ

সাকিব অবিক্রিত, 'বি' ক্যাটাগরির কে কত লাখ

ব্যর্থতা পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে ক্রিকেটারদের সঙ্গে তামিমের আলোচনা

‘মেসিই ইতিহাসের সেরা’, বার্সেলোনায় রাজকীয় বিদায়ের দাবি পেদ্রির

স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি

সব ধরনের ফুটবল থেকে অবসরের পরিকল্পনা জানালেন নেইমার

সর্বাধিক পঠিত

মুস্তাফিজকে বাদ দেওয়া ‘দুর্ভাগ্যজনক’: আইপিএল চেয়ারম্যান

রানার্সআপ হয়ে কত টাকা পেল মেসির আর্জেন্টিনা

রোকেয়া পদক পেলেন নারী দলের ফুটবলার ঋতুপর্ণা

অতীত নিয়ে কোনো আক্ষেপ নেই সাকিবের

হংকংয়ে বিশ্বকাপের নকল জার্সি বিক্রি, গ্রেফতার ৬

মেসির শেষ নাচে মাতল আর্জেন্টিনা, বেনিনকে হারিয়ে স্মরণীয় শেষ

ব্রাজিল নাকি মরক্কোকে এড়াতে চান নেদারল্যান্ডস কোচ?

টিকে থাকার লড়াইয়ে আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

বাংলাদেশ ও আফগানিস্তানের বিশ্বকাপ নিশ্চিত