নূরাকে ধরতে ২৪ ঘণ্টার আলটিমেটাম হাসনাতের

Post Image

নরসিংদীর ঘটনায় অভিযুক্ত নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।


শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ আলটিমেটাম দেন। পোস্টে তিনি নরসিংদীতে এক কিশোরীকে ধর্ষণ ও তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, নর‌সিংদী‌তে কি‌শোরী‌কে ধর্ষণ ও বাবার কাছ থে‌কে ছি‌নি‌য়ে নি‌য়ে হত‌্যায় জানা যা‌চ্ছে, স্থানীয় বিএন‌পি নেতাও জ‌ড়িত। তি‌নি হ‌লেন মহিষাশুরা ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ান।


কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য আরও লেখেন, সংবাদমাধ‌্যমের খবর অনুযায়ী, নরসিংদীর মাধবদীতে দিন ১৫ আগে স্থানীয় নূরার নেতৃত্বে ৫/৬ জনের একটি বখাটে দল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির বাবা স্থানীয় মেম্বারের কাছে বিচার দেন। কিন্তু ধর্ষক‌দের কাছ থে‌কে টাকা খে‌য়ে বিএন‌পি নেতা ও মেম্বার আহম্মদ আলী দেওয়ান আপসের না‌মে ধর্ষণ ধামাচাপা দেওয়ার চেষ্টা ক‌রেন। মামলা কর‌তে দেন‌নি। উল্টো মে‌য়ে‌টির প‌রিবার‌কে এলাকা ছাড়তে ব‌লেন। এতে চা‌পে প‌ড়ে বুধবার বিকেলে কিশোরী মেয়েকে খালার কাছে রেখে আসতে যাচ্ছিলেন বাবা। সে সময় তুলে নিয়ে যায় নূরা। বৃহস্পতিবার সরিষা ক্ষেতে মেয়েটির লাশ পাওয়া যায়।


সবশেষ হাসনাত আব্দুল্লাহ লেখেন, পু‌লিশ মহিষাসুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ানসহ চারজন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে, যা য‌থেষ্ট নয়। ধর্ষক নূরাকে ধর‌তে হ‌বে ২৪ ঘণ্টার ম‌ধ্যে। আহম্মদ আলী দেওয়ানের শ‌ক্তির উৎস বিএন‌পি নেতা‌দের ধর‌তে হ‌বে। স্বারাষ্ট্রমন্ত্রী‌কে বল‌তে হ‌বে, বিএন‌পি নেতা‌দের প্রশ্রয়ে ধর্ষণ, অপহরণ, খু‌নের মতো জঘন্য অপরাধ ক‌বে থাম‌বে?

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ওমর ফারুক সুমন গ্রেপ্তার

মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-ভিয়েতনাম

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাশেদ খান মেনন গ্রেপ্তার

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংকট বাড়বে: গোলাম পরওয়ার

দল হিসাবে আ. লীগের বিচার হবে ট্রাইব্যুনালে: তথ্য উপদেষ্টা

২০২৮ সাল থেকে নিবন্ধনবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলবে

জাতীয় সংসদের সামনে ১১ দলীয় ঐক্যের মানববন্ধন

ভারতে বসে উসকানি দেওয়া আ.লীগ নেতাদের বিষয়ে রাষ্ট্রীয়ভাবে জানানো হবে

সর্বাধিক পঠিত

দ্বৈত নাগরিকের প্রার্থী হওয়ার ক্ষেত্রে ইসি’র নমনীয়তা গ্রহণযোগ্য নয় : সুজন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস

নির্বাচনের নামে আমাদের ধোঁকা দেওয়া হয়েছে: কর্নেল অলি

২৩ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশের নির্বাচনের ফল পাল্টে দেবে দ. এশিয়ার ভূরাজনীতি, বেকায়দায় ভারত

নূরাকে ধরতে ২৪ ঘণ্টার আলটিমেটাম হাসনাতের

বক্তব্যের সময় রুমিন ফারহানার অশোভন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার নিন্দা

আবারও পদত্যাগের মিছিল এনসিপিতে

রক্ত লাগলে রক্ত দেব, তবুও একটা ভোট চুরি করতে দেব না : সারজিস

রাজশাহীর চার জেলায় কাল জামায়াত আমিরের জনসভা