১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

Post Image

বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা নির্বাচন চেয়েছিলাম। তবে আমরা নির্বাচনের নামে ষড়যন্ত্র চাই নাই। তিনি বলেন, ষড়যন্ত্র করা হয়েছে। আমরা নিন্দা জানাই। ইন্টেরিম গভর্নমেন্ট, যাদের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ। তারাও এই ষড়যন্ত্রে শরিক ছিল। এটা তারাই স্বীকার করেছে যে, ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে।

আজ বুধবার রাজধানীতে ‘গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার’’ শীর্ষক সেমিনারে তিনি এ দাবি করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘‘তারপরেও এই রায় কেন মেনে নিলাম? এত বছর পরে এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের ফসল হিসেবে যদি আমরা সেদিন এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করতাম—তাহলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে এর শেষ কোথায় গিয়ে দাঁড়াতো কেউ জানে না। ১১ দল দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। কিন্তু সঙ্গে সঙ্গে ১১ দল এটাও বলেছে, নির্বাচনে এই ষড়যন্ত্রের ফল মেনে নিলেও আমরা গণভোটের রায়কে অগ্রাহ্য করতে দেবো না।’’

তিনি বলেন, ‘‘এ পর্যন্ত ১০ থেকে ১১ বার আমার কাছে ফরমাল প্রপোজাল এসেছে যে, আসেন আমরা সংস্কার করার জন্য, সংবিধান সংশোধনের জন্য একটা সংশোধন কমিশন করি। আমাদের পরিষ্কার জবাব—সংশোধনের জন্য কোনো কমিশন লাগে না। সংশোধনের জন্য সরকারি দল ট্রেজারি বেঞ্চ থেকে বিল আনতে পারে। বিরোধী দলও আনতে পারে। সেই বিল আসবে, বেটিং এ যাবে।

আবার ফিরে আসবে। তারপরে আলোচনা হবে। আলোচনার পর ভোটে যাবে। ভোটে যদি এটা গ্রহণযোগ্য হয়—তাইলে পাস হয়ে যাবে। এটার জন্য কোনো কমিশন লাগে না। এখানে সংশোধনী কমিশন করার জন্য গণভোট হয় নাই। গণভোট হয়েছে—দেশের পচা রাজনীতির আমূল পরিবর্তন সাধনের জন্য।’’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

গ্যাস উৎপাদন নিয়ে যে তথ্য দিলেন জ্বালানি মন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ওমর ফারুক সুমন গ্রেপ্তার

মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-ভিয়েতনাম

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাশেদ খান মেনন গ্রেপ্তার

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংকট বাড়বে: গোলাম পরওয়ার

সর্বাধিক পঠিত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস

বাংলাদেশের নির্বাচনের ফল পাল্টে দেবে দ. এশিয়ার ভূরাজনীতি, বেকায়দায় ভারত

২৩ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

নূরাকে ধরতে ২৪ ঘণ্টার আলটিমেটাম হাসনাতের

আবারও পদত্যাগের মিছিল এনসিপিতে

বক্তব্যের সময় রুমিন ফারহানার অশোভন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার নিন্দা

যুবক বন্ধুরা তৈরি হয়ে যাও, আগামীর বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব

রক্ত লাগলে রক্ত দেব, তবুও একটা ভোট চুরি করতে দেব না : সারজিস

রাজশাহীর চার জেলায় কাল জামায়াত আমিরের জনসভা

হাদির হত্যাকারীদের বিচারে সরকারের স্পষ্ট বক্তব্যের দাবি