২৩ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

Post Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামী ২৩ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে সফরে যাবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে ওই দিন বিকাল ৪টায় ঠাকুরগাঁওয়ে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত আমির।


এর আগে ২২ জানুয়ারি তিনি ঢাকা মহানগরী থেকে তার নির্বাচনি সফর শুরু করবেন। ওই দিন নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনে গণসংযোগ ও নির্বাচনি জনসভায় অংশ নেবেন ডা. শফিকুর রহমান।


পরদিন ২৩ জানুয়ারি দুপুর ২টায় দিনাজপুর জেলার গোর-ই-শহীদ ময়দানে আয়োজিত জনসভায় বক্তব্য রাখার পর তিনি ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হবেন। ঠাকুরগাঁওয়ের জনসভা শেষে সন্ধ্যায় তিনি বিভাগীয় শহর রংপুরে অনুষ্ঠিত আরেকটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।


এছাড়া ২৪ জানুয়ারি সকালে তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও জুলাই যোদ্ধা আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে সকাল ১০টায় গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।


দলীয় নেতারা জানিয়েছেন, জামায়াত আমিরের এই ধারাবাহিক নির্বাচনি সফরের মাধ্যমে উত্তরাঞ্চলে দলের সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচনি প্রচারণা আরও জোরদার হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সাভারে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণ

শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই : রুমিন ফারহানা

তারেক রহমানকে ইইউর গ্লোবাল গেটওয়ে ফোরামে মূল বক্তব্য দেয়ার আমন্ত্রণ

মন্ত্রীদের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে রাখার অনুরোধ প্রধানমন্ত্রীর

এলডিসি চ্যালেঞ্জ মোকাবিলায় এখনই প্রস্তুতির তাগিদ তথ্যমন্ত্রীর

চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অণ্ডকোষ চেপে ধরে স্বাক্ষর নেয়া সেই লিটুকে অস্বীকার করল যুবদল

সর্বাধিক পঠিত

জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ সমাবেশ আজ

৪ ফেব্রুয়ারি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জামায়াত

‘দেশকে মেধা ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তুলবে বিএনপি’

চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের গোড়া কেটে দিতে চাই : শফিকুর রহমান

আগে একাত্তর নিয়ে মাফ চেয়ে এরপর ভোট চান : মির্জা ফখরুল

বাংলাদেশের নির্বাচনের ফল পাল্টে দেবে দ. এশিয়ার ভূরাজনীতি, বেকায়দায় ভারত

বক্তব্যের সময় রুমিন ফারহানার অশোভন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার নিন্দা

ঢাকা-১৩ আসনে জামায়াত জোটের প্রার্থী হচ্ছেন খেলাফত মজলিসের আমির

২৩ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

পোস্টার-শোডাউন এড়িয়ে যে অভিনব কৌশলে প্রচারণায় নেমেছেন জারা