মেসি-এমবাপ্পের সাথে জায়গা হালান্ডের

Post Image

ফিফা বিশ্বকাপ ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন আর্লিং হালান্ড। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে তার জোড়া গোলে ব্রাজিলের বিপক্ষে ২-১ গোলের ঐতিহাসিক জয় পেয়েছে তার দেশ নরওয়ে। প্রথমবারের মতো দলকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্যে অনন্য হালান্ড। 

গোলদাতার তালিকায় শীর্ষে থাকা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের সমান ৭ গোল এখন তারও। বিশ্বমঞ্চে একের পর এক ম্যাচে দ্যুতি ছড়িয়ে যাওয়া হলান্ডকে সময়ের সেরা স্ট্রাইকার মনে করা হয়। তবে নিজেকে সেরা মনে করেন না হালান্ড।

এক প্রশ্নের জবাবে হালান্ড বিনয়ের সঙ্গে বলেছেন, তিনি সেরা নন। তিনি বলেন, ‘না, পরিসংখ্যানগতভাবে আমি নই। আমি বলব, আমি ওপরের দিকে আছি। আমার মনে হয় না এই মৌসুমে আমি সবচেয়ে বেশি গোল করেছি। আমি মনে করি, হ্যারি কেইন ও এমবাপ্পে আমার চেয়ে বেশি গোল করেছেন। এটাই বাস্তবতা।’

ব্রাজিলকে হারিয়ে দেশকে গর্ব করার মতো মুহূর্ত এনে দেওয়ার পর হলান্ড বলেন, এই জয়ে আমরা অনেক গর্বিত। ব্রাজিলের বিপক্ষে অনেক বড় ম্যাচ ছিল এটি। আমি মনে করি, এটি অনেক তরুণকে অনুপ্রাণিত করবে, ঠিক যেমন আমি যখন ছোট ছিলাম, তখন যেভাবে অনুপ্রাণিত হয়েছিলাম। 

সর্বশেষ খবর

ব্রা‌জিলের বিদায়ে সমর্থক হৃদরোগে আক্রান্ত, হাসপাতালে ভ‌র্তি

ব্রাজিলের অর্ধশতাধিক পতাকা খুলে নিল আর্জেন্টিনা সমর্থক

মেসি-এমবাপ্পের সাথে জায়গা হালান্ডের

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন নেইমার

ব্রাজিলের বিদায়, হালান্ডের জোড়া গোলে স্বপ্নভঙ্গ 'মিশন হেক্সা'

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

বিশ্বকাপ থেকে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে

নরওয়ে ম্যাচের আগে বদলে যাচ্ছে আর্জেন্টিনার একাদশ