আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন নেইমার

Post Image

চিরসমাপ্তি ঘটল ফুটবল বিশ্বের একটি সোনালী অধ্যায়ের! ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে নরওয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে আনুষ্ঠানিক অবসর ঘোষণা করেছেন ফুটবল আইকন নেইমার জুনিয়র। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টের এমনটাই দাবি করেছেন ইতালির জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

রোমানো তার পোস্টে লেখেন, ‘ব্রেকিং: নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে নিয়েছেন।’ এরপর নেইমারের বক্তব্যও ক্যাপশনে লেখেন রোমোনো। সেখানে লেখা, ‘আমি চেষ্টা করেছিলাম, আমি সত্যিই চেষ্টা করেছিলাম। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার যাত্রা শুরু হয়েছিল, আর আজ এখানেই আমি শেষ করলাম। সবকিছু এখন শেষ।’

২০১০ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া নেইমার ব্রাজিলের হয়ে মোট চারটি বিশ্বকাপে অংশ নিয়েছেন। বিশ্বমঞ্চের সোনালী ট্রফি অধরা থাকলেও দেশের হয়ে তার রয়েছে দারুণ সব কীর্তি। ব্রাজিলের জার্সিতে দুটি অলিম্পিক টুর্নামেন্টে অংশ নিয়ে ২০১২ সালে রৌপ্য পদক এবং পরবর্তীতে ২০১৬ সালে দলকে ঐতিহাসিক অলিম্পিক স্বর্ণপদক জেতাতে নেতৃত্ব দেন তিনি।

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড সেলেসাওদের জার্সিতে ১২৯ ম্যাচে রেকর্ড ৮০টি গোল করে দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তার বর্ণিল ক্যারিয়ারের ইতি টানলেন।

চলমান ২০২৬ বিশ্বকাপে ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে শুরুর একাদশে নিয়মিত ছিলেন না নেইমার। আসরে মাত্র দুটি ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার সুযোগ পান তিনি। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় হাফে মাঠে নামার পর বিদায়ী ম্যাচে নরওয়ের বিপক্ষে যোগ করা সময়ে পেনাল্টি থেকে টুর্নামেন্টে নিজের একমাত্র গোলটি করেন তিনি।

কিন্তু তার এই গোল ব্রাজিলের হার এড়াতে পারেনি। নেইমারের বিদায়ের দিনে ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে।

সর্বশেষ খবর

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন নেইমার

ব্রাজিলের বিদায়, হালান্ডের জোড়া গোলে স্বপ্নভঙ্গ 'মিশন হেক্সা'

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

বিশ্বকাপ থেকে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে

নরওয়ে ম্যাচের আগে বদলে যাচ্ছে আর্জেন্টিনার একাদশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী অপটার, জিতবে কারা

এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো

‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির