ব্রাজিলের অর্ধশতাধিক পতাকা খুলে নিল আর্জেন্টিনা সমর্থক

Post Image

ব্রাজিলের পরাজয়ের পর পটুয়াখালীর বাউফল উপজেলায় টানানো অর্ধশতাধিক ব্রাজিলের পতাকা খুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক আর্জেন্টিনা সমর্থকের বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এমন আচরণকে ক্রীড়াসুলভ মনোভাবের পরিপন্থী বলে মন্তব্য করেছেন স্থানীয়রাও।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার গোলাবাড়ি বেইলি ব্রিজের দুই পাশে টানানো পতাকাগুলো খুলে নেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে উৎসবের আমেজে গোলাবাড়ি এলাকার বাসিন্দা ও ব্রাজিল সমর্থক তুহিন নিজ উদ্যোগে বেইলি ব্রিজের দুই পাশে অর্ধশতাধিক ব্রাজিলের পতাকা টানিয়েছিলেন। খেলা চলাকালে ব্রিজের দুই পাশজুড়ে উড়তে থাকা পতাকাগুলো পথচারীদের নজর কাড়ে এবং ফুটবলপ্রেমীদের মধ্যে ভিন্নমাত্রার উৎসবের আবহ তৈরি করে।

তবে ব্রাজিল টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পরদিন দুপুরে এক আর্জেন্টিনা সমর্থক এসে একে একে সবগুলো পতাকা খুলে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনাকে ক্রীড়াসুলভ আচরণের পরিপন্থী হিসেবে দেখছেন স্থানীয়রা। এমনকি অনেক আর্জেন্টিনা সমর্থকও বিষয়টিকে সমর্থন করেননি।

স্থানীয় আর্জেন্টিনা সমর্থক রাসেল বলেন, খেলার মাঠে হার-জিত থাকবেই, এটাই স্বাভাবিক। কিন্তু প্রতিপক্ষ দল হেরে গেছে বলে তাদের পতাকা খুলে ফেলা কোনো সুস্থ ক্রীড়ামোদীর কাজ হতে পারে না। এ ধরনের খামখেয়ালি আচরণে আর্জেন্টিনা সমর্থকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও, যার উদ্যোগে পতাকাগুলো টানানো হয়েছিল সেই ব্রাজিল সমর্থক তুহিনের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

স্থানীয়দের দাবি, ফুটবল নিয়ে উন্মাদনা থাকলেও তা যেন কখনোই প্রতিপক্ষকে হেয় করা বা উসকানিমূলক আচরণে রূপ না নেয়। খেলাকে ঘিরে সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখাই একজন প্রকৃত ক্রীড়াপ্রেমীর পরিচয়।

সর্বশেষ খবর

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

রিয়ালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সর্বাধিক পঠিত

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় পাকিস্তান, কোন পথে আইসিসি?

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই