বিশ্বকাপের পর বিয়ে করছেন রোনালদো-জর্জিনা দম্পত্তি

Post Image

বিশ্বকাপে পর্তুগালকে সমর্থন জানাতে গ্যালারিতে নিয়মিত উপস্থিত থাকছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর হবু স্ত্রী জর্জিনা রদ্রিগেজ। সাম্প্রতিক মাসগুলোতে মাঠের ভেতরে যেমন সাফল্য এসেছে, তেমনি ব্যক্তিগত জীবনেও সুখবর পেয়েছেন এই তারকা জুটি।

গত বছরের আগস্টে রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা ঘোষণা দেন, তারা বাগদান সম্পন্ন করেছেন। বিশ্বকাপ শেষ হওয়ার পর তারা বিয়ের পরিকল্পনাও করছেন।

রোনালদোর আশা, বিয়ের আংটির সঙ্গে বিশ্বকাপের ট্রফিটিও যোগ করতে পারবেন। পর্তুগিজ পত্রিকা হোলা-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে তাদের বিয়ে হওয়ার কথা। রোনালদো বলেন, ‘বিশ্বকাপের পরই আমরা বিয়ে করব। আর আমি আশা করি, চ্যাম্পিয়নের ট্রফি নিয়েই বিয়ের মঞ্চে উঠতে পারব।’

২০২৫ সালের ১১ আগস্ট জর্জিনা ইনস্টাগ্রামে তার বিশাল হীরার আংটির ছবি পোস্ট করে বাগদানের খবর জানান। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও, আর আমার সব জীবনেই।’

বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়াবিদ রোনালদোর পাশাপাশি জর্জিনাও এখন নিজস্ব পরিচয়ে একজন আন্তর্জাতিক তারকা। নেটফ্লিক্সের জনপ্রিয় শো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তার কারণে তিনি নিজেও বিশাল ভক্তগোষ্ঠী গড়ে তুলেছেন। ইনস্টাগ্রামে বর্তমানে প্রায় ৭ কোটি ৪০ লাখ (৭৪ মিলিয়ন) অনুসারী রয়েছে তার।

রোনালদো তার বাগদত্তা জর্জিনাকে বিয়ে করার সিদ্ধান্তকে ‘আমাদের জীবনের একটি সুন্দর অধ্যায়’ বলে অভিহিত করেছেন এবং জানিয়েছেন, নতুন এই যাত্রা শুরুর জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।


সর্বশেষ খবর

বিশ্বকাপের পর বিয়ে করছেন রোনালদো-জর্জিনা দম্পত্তি

মেসির বিশ্বরেকর্ড, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা

কেমন হলো মেসি বিহীন আর্জেন্টিনার একাদশ

ফ্রান্সের বিপক্ষে আমরা এমনিতেও জিততাম না: আর্লিং হালান্ড

‘কোনো কিছুই অসম্ভব নয়’ আর্জেন্টিনাকে নিয়ে কেপ ভার্দের কোচ

গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেই বিপদ পর্তুগালের!

৭ কারণে ব্রাজিল সমর্থন করেন না অনেক ফুটবলপ্রেমী

বাংলাদেশকে নিষিদ্ধ করতে আইসিসিতে বুলবুলের চিঠি

সর্বাধিক পঠিত

‘বাংলাদেশ দলে বিশ্বমানের কোনো খেলোয়াড় নেই’

আমরা চাই সাকিব-মাশরাফি ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

আজ টিভিতে যে খেলা দেখবেন

তিন ম্যাচে ৩ উইকেটের পর রিশাদের সেরা বোলিং

সাকিবের সেই ফাইল আগামীকাল পৌঁছে দেবে বিসিবি

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

এবারের আইপিএল নিলামে সাত বাংলাদেশি

বাংলাদেশকে শাস্তি দেবে না আইসিসি, উল্টো বড় পুরস্কার ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় ভিসা দিচ্ছে না ভারত

দেখে নিন ফিফার বর্ষসেরা একাদশে কারা আছে