ইনুর বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা

Post Image

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয় হত্যাসহ আট অভিযোগে গ্রেপ্তার জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলার রায় ঘোষণার জন্য আগামী ৩০ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (২২ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। 

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, মঈনুল করিমসহ অন্যান্য প্রসিকিউটর।

এর আগে, ১৪ মে ইনুর বিরুদ্ধে যুক্তি-পাল্টা যুক্তি খণ্ডন শেষ করে প্রসিকিউশন ও আসামিপক্ষ। পরে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।

এ মামলায় একমাত্র আসামি হাসানুল হক ইনু। বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন তিনি।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়া শহরে শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ। আহত হন বহু নিরীহ মানুষ। এর পরিপ্রেক্ষিতে ইনুর বিরুদ্ধে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রসহ সুনির্দিষ্ট আটটি অভিযোগে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

এই বিভাগের আরও খবর

অন্যান্য

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইনুর বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা

বেস্ট প্রফেশনাল অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন ‘টেকফ্লিক্স’ সিইও নাসিম রানা মাসুদ

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ

দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার

নারীদের জটিল রোগের মতোই ব্যয়বহুল পুরুষ বন্ধ্যাত্ব চিকিৎসা: গবেষণা

ছয় কার্যদিবসের মধ্যে রায় দেওয়া হয়েছে: আইনমন্ত্রী

কলেজ শাখা ছাত্রদল সভাপতির আঘাতে ২ পুলিশ সদস্য আহত

মাংস বেশি খাওয়ার পর শরীরকে স্বস্তি দেয় যেসব খাবার