বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

Post Image

লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাত্রাকালে দুবাই ট্রানজিটে গ্রেপ্তার হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠানোর আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

দুদকের মামলার ভিত্তিতে ইন্টারপোলের রেড নোটিশ অনুসারে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেশটি বাংলাদেশকে ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্রসহ প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে।

এর আগে দুদকের মামলার ভিত্তিতে ইন্টারপোলের কাছে বাংলাদেশের করা অভিযোগের প্রেক্ষিতে তাকে গত ১২ জুন গ্রেপ্তার করে দুবাই পুলিশ।

গ্রেপ্তারের পর সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ‘এনসিবি আবুধাবি’ থেকে বাংলাদেশ পুলিশের ‘এনসিবি ঢাকা’ শাখায় পাঠানো এক আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে নিতে আনুষ্ঠানিক প্রত্যর্পণপত্র পাঠানোর জন্য বাংলাদেশকে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার প্রেক্ষিতে ইন্টারপোলের রেড নোটিশ (নং- A-5174/4-2025) অনুযায়ী বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সংযুক্ত আরব আমিরাতের বিচারিক কর্তৃপক্ষের সামনে হাজির করা হলে আদালত দেশটির ‘ফেডারেল আইন নং ৩৯/২০০৬’-এর ১১ নং ধারা অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

আইন অনুযায়ী, এই গ্রেপ্তারের পর ৩০ দিনের মধ্যে কূটনৈতিক মাধ্যমের সাহায্যে লিখিতভাবে বাংলাদেশ সরকারকে একটি প্রত্যর্পণ অনুরোধ জমা দিতে হবে।

প্রত্যর্পণের জন্য যেসব নথিপত্র প্রয়োজন

আরব আমিরাতের ফেডারেল আইন অনুযায়ী, বেনজীর আহমেদকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য মূল অনুরোধপত্রের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র সম্পূর্ণ আরবি ভাষায় অনুবাদ করে, উপযুক্ত স্বাক্ষর ও সিলমোহরসহ জমা দিতে হবে।

নথিপত্রগুলোর মধ্যে রয়েছে—

১. অভিযুক্ত ব্যক্তির নাম, বিস্তারিত বিবরণ, ছবি এবং তার জাতীয়তা ও আবাসন সংক্রান্ত তথ্য।

২. যে অপরাধের জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে, বাংলাদেশের আইনে তার ধারা, সর্বোচ্চ শাস্তি এবং সীমাবদ্ধতার সংবিধির কপি।

৩. বাংলাদেশের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা।

৪. মামলার ঘটনার বিবরণ, অপরাধের ধরন, সময় ও স্থান উল্লেখপূর্বক তদন্ত প্রতিবেদনের অনুলিপি।

৫. যদি ব্যক্তিটি ইতোমধ্যে সাজাপ্রাপ্ত হয়ে থাকেন, তবে আদালতের রায় এবং সাজা কার্যকরের আনুষ্ঠানিক অনুলিপি।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিশ্ববাজারে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তেলের দাম

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

দিল্লি বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, সফর বাতিল

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব নাকচ মন্ত্রিপরিষদের

প্রাথমিকে চালু হচ্ছে নির্ধারিত হারে পরীক্ষা ফি

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে জালিয়াতি রোধে এআই ব্যবহারের পরিকল্পনা

হাম ও হামের উপসর্গে ৩ মাসে প্রাণ গেল ৬৪৮ শিশু

সর্বাধিক পঠিত

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফশিল: ইসি সানাউল্লাহ

আগামীকাল ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

মিসরে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ আনাস

ক্ষমতা কার্যকরভাবে প্রয়োগে ইসির দুর্বলতা দৃশ্যমান: টিআইবি

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে লিভ টু আপিলের আদেশ বৃহস্পতিবার

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

‘আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার’

তারুণ্যের প্রথম ভোট, ন্যায় ও ইনসাফের পক্ষে হোক: আজহারী

জুলুম থেকে মুক্তি পেতে ১১ দলীয় জোটকে বিজয়ী করুন-আসিফ মাহমুদ

১৪ বছর পর পাকিস্তান যাচ্ছে বিমান : প্রথম ফ্লাইটের সব টিকিট শেষ